বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

গাইবান্ধা সদর থেকে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা পুলিশের মাদক ও জুয়াবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গাইবান্ধার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১২ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে গাইবান্ধা সদর থানার ২ নম্বর মালিবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসামত মালিবাড়ি মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে লাল মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় মোঃ উজ্জল মিয়া (২৫), পিতা: মোঃ হাবিবুর রহমান, সাং- কাউন্সিলর বাজার, থানা: গাইবান্ধা সদর, জেলা: গাইবান্ধাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো একটি পোটলায় থাকা ৭০ (সত্তর) পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানের পর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com