বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গীতে ব্যবসায়ীর উপর হামলা, থানায় মামলা

Reporter Name / ৬৭ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মোঃ পলাশ সরকার:
গাজীপুর মহানগর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে নুর আলম শিপন (৪৮) নামে এক ব্যবসায়ীর উপর হামলা হয়েছে। এতে ওই ব্যবসায়ী গুরুতর আহত হন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
শনিবার (১৭ জুলাই) টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী।
মামলার আসামিরা হলেন, কামরুজ্জামান মুন্না (৫৫), কায়েস (৩০), মাসুদ (৪৫), মাসুম (২০), কাইয়ুম (২৫), জোসনা (৪০), মুন্নি (৩৮), নোমান (৩৫), রাজু মাস্টার (৪৫) ও আজিজ (৫৫)।
মামলা সূত্রে জানা যায়, ব্যবসায়ী শিপন অভিযুক্ত কামরুজ্জামান মুন্নার মাধ্যমে স্থানীয় মধুমিতার তিনতলা মসজিদ এলাকার তুরাগ হাউজিং হতে একটি ফ্ল্যাট ক্রয় করে। পরে মুন্না ও তার সহযোগীরা মিলে ব্যবসায়িকে ক্রয়কৃত ফ্ল্যাটটি তাকে বুঝিয়ে না দিয়ে টালবাহানা করতে থাকে। একপর্যায়ে সে ফ্লাটটি বুঝিয়ে দিতে ব্যবসায়ী শিপনের কাছে অতিরিক্ত টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এরই জের ধরে শুক্রবার ওই এলাকার তিন তলা মসজিদে জুমার নামাজ শেষে বের হতেই পূর্ব পরিকল্পিতভাবে ব্যবসায়ী শিপনের উপর লোহার রড ও এসএস পাইপ পাইপ দিয়ে অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী। এ সময় তার কাছে টাকা নগদ টাকাও ছিনিয়ে নেন হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর আগেও গত শুক্রবার (১০ জুলাই) অভিযুক্তরা ওই ব্যবসায়ীর উপর হামলা চালায়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান এ ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com