বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত-১৫

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ /৫জন গুরুতর আহতসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ রোববার (২ আগস্ট, ২০২৬) সকালেও দুপুরে উত্তরখানের রাজাবাড়ী এসটিএস নেপচুন এক্সেসরিজ গার্মেন্টস এলাকায় হামলা- সংঘর্ষের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী, পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)র একটি দল আজ সকালে কাজ করছিল। এ সময় একদল স্থানীয় ব্যক্তি ওই কার্যক্রম চলাকালে হঠাৎ করে বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। পরিচ্ছন্ন কর্মীদের উপর হামলার ঘটনায় দুপুরে ডিএনসিসি প্রশাসক এবং স্থানীয় সংসদ সদস্যসহ উত্তরখান থানার ওসি ও অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করতে গেলে পরিচ্ছন্ন কর্মীদের সাথে নেপচুন এক্সেসরিজ গার্মেন্টস মালিকপক্ষ পুনরায় দুর্ব্যবহার করেন। এতে দ্বিতীয় দফায় ফের ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ধাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের সামনে গার্মেন্টস মালিকপক্ষের লোকজন অতর্কিত হামলা চালিয়েছে এমনটা সূত্র দাবি করেছে। এসময় কারখানা মালিক পক্ষের লোকদের সাথে প্রশাসক, এমপি ও ওসির মধ্যে কিছুটা হৈচৈ, বাক-বিতন্ডা ও হাতাহাতি সৃষ্টি হয়। এসময় পুলিশ বেশ কয়েকজনকে টেনে হিঁচড়ে ধরার চেষ্টা চালায় এবং দুইজনকে প্রাথমিকভাবে আটক করে।
অপরদিকে, এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি)৷ এডিসিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ হামলার ঘটনায় অন্তত ৪ /৫জন গুরুতর আহতসহ কমপক্ষে ১২ থেকে ১৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে । গুরুতর আহতদের উত্তরা কুয়েত বাংলাদেশ মৈত্রি সরকারি হাসপাতালসহ, অন্যান্য হাসপাতাল ও ক্লিনিককে ভর্তি এবং চিকিৎসা করা হয়েছে।
অন্যদিকে, স্থানীয় লোকজন এবং এলাকাবাসীদের একটি অংশের দাবি, পরিচ্ছন্নতা কার্যক্রম ময়লা আবর্জনা পরিচালনা নিয়ে আগে থেকেই কিছু বিরোধ ও অসন্তোষ ছিল। সেই বিরোধের জের ধরেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে । এছাড়া উত্তরখানের রাজাবাড়ী এসটিএস নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিক জুয়েল। সে বিগত আওয়ামীলীগ ফ্যাসিবাদীদের রাজনীতির সাথে জড়িত।
এ বিষয়ে উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। ঘটনাস্থল থেকে সন্দেহজনক ভাবে ২জনকে পুলিশ আটক করে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং খতিয়ে দেখা হচ্ছে। হামলার অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com