বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

গাজীপুর টঙ্গীতে পৃথক ২ থানা অভিযানে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার ।

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

মোঃ পলাশ সরকার:
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা ও টঙ্গী পশ্চিম থানা পুলিশের পৃথক অভিযানে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, দুটি চাকু, একটি সিএনজি এবং ছিনতাই করা নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল নগরীর দত্তপাড়া, হোসেন মার্কেট লেদু মোল্লা রোডের মাথা ও এরশাদনগর ২ নম্বর ব্লকে অভিযান চালিয়ে মো. গিয়াস উদ্দিন বেপারীর ছেলে মো. শামীম হোসেন বাবু ওরফে বুক কাটা বাবুকে (৩৭) একটি চাপাতি ও ছিনতাই করা নগদ এক হাজার টাকাসহ গ্রেফতার করে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ ১৫টি মামলা রয়েছে।
অপর একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার গাজীপুরা বাঁশপট্টি এলাকায় সিএনজিযোগে ডাকাতির প্রস্তুতিকালে আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু ও একটি সিএনজি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-গাজীপুর মহানগরের চান্দনা, বাসন থানা এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আব্দুল কুদ্দুস ওরফে সুজন ওরফে ইদ্রিস (৪৭), নগরীর চেরাগআলী, টঙ্গী পূর্ব থানা এলাকার আব্দুল হাইয়ের ছেলে মিলন (৩৬) ও ঢাকার পল্লবী থানার মিরপুর-১২ এলাকার আবু সাঈদের ছেলে মো. মিলন (৩৫)। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com