বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

সাতক্ষীরায় কারাগার ভেঙে পালানো দুই আসামী গ্রেপ্তার

Reporter Name / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার শ্যামনগর থেকে কারাগার ভেঙে পালানো মোজাম গাজী (৪৯) এবং রফিকুল ইসলাম (৩৮)নামে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। উপ-পরিদর্শক খন্দকার আনোয়ারের নেতৃত্বে এ,এস,আই নবীর হোসেন এবং এ,এস,আই হারুন মঙ্গলবার রাতে শ্যামনগর উপজেলার কাছারী ব্রিজ ও ঈশ্বরীপুর থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা আসামিরা যথাক্রমে উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজী ও নওয়াবেঁকী গ্রামের অছের আলী গাজীর ছেলে। মোজাম গাজী সিআর ২৭৪/১৮ এবং রফিকুল ইসলাম সিআর ২১৪/২৩ মামলা সুত্রে আদালত কতৃক সাজাপ্রাপ্ত হয়ে সাতক্ষীরা জেলা কারাগারে আটক ছিলেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় দু’বছর ধরে পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মোজাম গাজী (কয়েদী নং ২৫৩৫/২৪) এক মাস এবং রফিকুল ইসলাম (কয়েদী নং ৪২৫২) চার মাস কারাভোগের পর ২০২৪ সালের ৫ আগষ্ট সাতক্ষীরা জেলা কারাগার ভাঙার সুযোগ নিয়ে পালিয়ে আত্মগোপনে চলে যায়। তারা দু’জন যথাক্রমে এক বছর এবং ১০ মাস সাজাপ্রাপ্ত আাসামী।
তিনি আরও জানান,কারাগার থেকে পালিয়ে যাওয়ার কারনে একই বছরের ১৫ আগষ্ট তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় জিআর ৩৬৯/২৪ মামলা রুজু করা হয়। বুধবার সকালে সাতক্ষীরা থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com