বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানালেন সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি

Reporter Name / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

​কাজী কেয়া
গাজীপুর
​গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পূবাইল থানা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। একটি সুবিধাবাদী চক্রের কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
​এক বিশেষ সংবাদ বিবৃতিতে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি বলেন, একটি চিহ্নিত ও স্বার্থান্বেষী মহল তাঁর দীর্ঘদিনের কষ্টার্জিত রাজনৈতিক ভাবমূর্তি ও সামাজিক সুনাম বিনষ্ট করার লক্ষ্যে নীল নকশা অনুযায়ী অপপ্রচারে নেমেছে। মনগড়া ও মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষ এবং স্থানীয় নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করাই এই চক্রের মূল লক্ষ্য।
​তিনি স্পষ্ট করে বলেন, “তৃণমূলের আপামর জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় রয়েছি। জনগণের অধিকার আদায় ও এলাকার সার্বিক কল্যাণে সততার সাথে কাজ করাই আমার রাজনীতির মূল ভিত্তি। কিন্তু আমার এই রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও স্থানীয় জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রকারীরা পেছনের দরজা দিয়ে চরিত্র হননের নোংরা খেলায় মেতে উঠেছে। এ ধরনের কাপুরুষোচিত চক্রান্ত করে আমার গণমুখী অবস্থানকে দুর্বল করা যাবে না।”
​বিবৃতিতে তিনি এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ, সমর্থক ও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান, তারা যেন কোনো ধরনের উদ্দেশ্যপ্রণোদিত গুজবে কান না দেন। যেকোনো সংবাদের সত্যতা যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ করার জন্য তিনি সকলের প্রতি বিনীত অনুরোধ জানান।
​অ্যাডভোকেট বিকি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার এই অসৎ চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টিকারী ব্যক্তি ও তাঁদের নেপথ্যের ইন্ধনদাতাদের চিহ্নিত করার কাজ চলছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনো ষড়যন্ত্রই জনগণের সাথে তাঁর আত্মিক ও রাজনৈতিক সম্পর্ককে ছিন্ন করতে পারবে না বলে তিনি পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com