বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

শ্রীপুরে ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সোহাগ রানা শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অনুমোদনক্রমে গঠিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি ও ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক জুয়েল রানা এবং সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জনাব মোঃ আনোয়ার হোসেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের তালিকা অনুযায়ী, কমিটিতে অভিভাবক সদস্য, বিদ্যোৎসাহী সদস্য, ওয়ার্ড সদস্য, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, জমিদাতা, বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি ও প্রধান শিক্ষকসহ মোট ১২ জন সদস্য রয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন—সোনিয়া আক্তার, হাবিব উদ্দিন, আফসানা, সুমা আক্তার, মিজানুর রহমান নিলয়, মাহমুদা আক্তার, মোঃ হেলাল উদ্দিন, মোঃ মোস্তফা কামাল, শারমিয়া সুলতানা ও মোহাম্মদ আব্দুল নূরান।নথিতে উল্লেখ করা হয়েছে, উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে এবং অনুমোদনের তারিখ থেকে সদস্যদের পরবর্তী তিন বছরের জন্য কমিটিতে বহাল থাকার কথা রয়েছে। নতুন কমিটি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com