বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

‎যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬


‎সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার: যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৪ লাখ ৭০ হাজার টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল এ অভিযান পরিচালনা করে।
‎বিজিবি জানায়, আটক ব্যক্তির নাম ময়ুর (৪২)। তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের ধলু মিয়ার ছেলে। তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৯২ দশমিক ৪৫ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকাও জব্দ করা হয়।
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন।

‎আটক স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৪ লাখ ৫৯ হাজার ৬৬ টাকা। এছাড়া জব্দকৃত স্মার্ট মোবাইলের মূল্য ১০ হাজার টাকা এবং নগদ ১ হাজার ৬০০ টাকাসহ সর্বমোট সিজারমূল্য ৪৪ লাখ ৭০ হাজার ৬৬৬ টাকা।
‎পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পাচারকারীদের আটকের লক্ষ্যে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করা সম্ভব হচ্ছে।
‎তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও স্বর্ণ পাচার রোধে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com