বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

ত্রিশাল কানিহারিতে টিসিবি পন্য নিয়ে চরম অনিয়ম-দুর্নীতি চলছে দেখার যেন কেউ নেই!

Reporter Name / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ
ত্রিশাল উপজেলা ৪ নং কানিহারি ইউনিয়ন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণে ডিলার এর বিরুদ্ধে অনিয়ম, অসদাচরণ ও উপকারভোগীদের হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি। জানিয়েছেন টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী উপকারভোগীরা।অভিযোগপত্র সূত্রে জানা যায়,এিশাল উপজেলা ৪ নং কানিহারী ইউনিয়ন টিসিবির পণ্য বিতরণের জন্য হিয়া স্টোর, এর মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। উপকারভোগীদের অভিযোগ, পণ্য নিতে গেলে তাদের সঙ্গে অসদাচরণ করা হয়, দীর্ঘ সময় অপেক্ষা করানো হয় এবং অনেক ক্ষেত্রে পণ্যের ওজনে কম দেওয়া হয়। এছাড়া মোবাইল ফোনে টিসিবি পণ্য বিতরণের তারিখ জানতে চাইলে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন,নান্দাইল উপজেলা মৎস্য অফিসে কর্মচারী আব্দুল্লাহ আল মামুন পলাশ উপকারভোগীদের কার্ড হাতে নিয়ে পণ্য ও কার্ড ফেরত না দেওয়া এবং কার্ডের ছবি তুলে রাখার মতো অভিযোগও করেছেন তারা। অভিযোগপত্রে আরও বলা হয়, নির্ধারিত সময়ে টিসিবির পণ্য না পাওয়ায় অনেক উপকারভোগী ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য না পেয়ে ফিরে যান। ডিলারএর নিজস্ব দোকানে নিয়মিত পণ্য বিতরণ না করে এক-দুই দিন অস্থায়ীভাবে পণ্য বিতরণ করার অভিযোগও রয়েছে। নির্ধারিত সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পণ্য বিক্রির কথা থাকলেও কোনো কোনো ক্ষেত্রে দুপুর ২টার দিকে পণ্য নিয়ে এসে বিতরণ করে চলে যাওয়ার অভিযোগ করেছেন উপকারভোগীরা। এবং রাতের আঁধারে চুরি করে মাল বিক্রি করে দেন এ ঘটনায় ৭নং ওয়ার্ডের বাসিন্দারা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে সরেজমিন তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। একই সঙ্গে টিসিবির পণ্য বিতরণে উপকারভোগীদের যাতে কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তারা। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, বিষয়টি কানিহারী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হলে তিনি ডিলারকে সঠিক নির্দেশনা মেনে উপকারভোগীদের পণ্য প্রদানের ক্ষেত্রে হয়রানি না করার নির্দেশ দিয়েছেন। তবে অভিযোগকারীদের দাবি, এরপরও সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। তাদের প্রত্যাশা, জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং টিসিবির সুবিধাভোগীরা ডিলারে নিজস্ব দোকান থেকে নিয়ম মেনে স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে সরকারি ভর্তুকির পণ্য কেনার সুযোগ পাবেন।এ ব্যাপারে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগ করলে।
তিনি বলেন আমি এখানে নতুন জয়েন করেছি আমি বিস্তারিত জেনে নিতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com