বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

মাদারকাঠিতে ‘স্বপ্নের সন্ধানে কল্যাণের পথে’ সংগঠনের উদ্যোগে রোড লাইট স্থাপন

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার
বরিশালের বানারীপাড়া উপজেলার শোলিয়া বাকপুর ইউনিয়নের মাদারকাঠি গ্রামে রাতের চলাচল নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে রোড লাইট স্থাপন কার্যক্রম শুরু করেছে সামাজিক ও মানবিক সংগঠন ‘স্বপ্নের সন্ধানে কল্যাণের পথে’। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সংগঠনটির মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার ২৬ আগস্ট সকালে শোলিয়া বাকপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, মেম্বার সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তি, মুরব্বি ও তরুণ সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে রোড লাইট স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি আলোকিত সড়ক শুধু মানুষের চলাচলকে সহজ করে না; বরং একটি এলাকার নিরাপত্তা, সচেতনতা ও সামাজিক পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে রাতের বেলায় শিক্ষার্থী, নারী, বয়স্ক ব্যক্তি, পথচারী ও কর্মজীবী মানুষের চলাচলে রোড লাইট স্থাপনের উদ্যোগটি ইতিবাচক ভূমিকা রাখবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মাদারকাঠি গ্রামসহ শোলিয়া বাকপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সড়কগুলোতে পর্যায়ক্রমে রোড লাইট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন সড়কগুলো আলোকিত করার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপদ চলাচলের পরিবেশ সৃষ্টি এবং চুরি, ছিনতাইসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধে সহায়ক পরিবেশ গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য।
‘স্বপ্নের সন্ধানে কল্যাণের পথে’ প্রতিষ্ঠার পর থেকেই এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে শিক্ষা সহায়তা, শিক্ষামূলক কার্যক্রম, রমজানে ইফতার আয়োজন, ঈদ সহায়তা, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং অসুস্থ ও অসচ্ছল ব্যক্তিদের চিকিৎসা সহায়তাসহ নানা উদ্যোগ।
সংগঠনের সদস্যরা জানান, মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারের মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। রোড লাইট স্থাপন কার্যক্রমও সেই লক্ষ্য বাস্তবায়নের ধারাবাহিক একটি পদক্ষেপ।
এ উদ্যোগ বাস্তবায়নে অর্থ, শ্রম, সময়, পরামর্শ ও সার্বিক সহযোগিতা করা এলাকার শুভাকাঙ্ক্ষী, সমাজসেবী, প্রবাসী ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, রোড লাইট স্থাপনই শেষ নয়; ভবিষ্যতে এলাকার মানুষের প্রয়োজন ও বাস্তবতার আলোকে শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন, জনকল্যাণ ও অবকাঠামোগত বিভিন্ন কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।্য
তাদের প্রত্যাশা, এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা, পরামর্শ ও অংশগ্রহণের মাধ্যমে ‘স্বপ্নের সন্ধানে কল্যাণের পথে’ আরও সুসংগঠিতভাবে মানুষের পাশে দাঁড়াবে এবং একটি সুন্দর, নিরাপদ, আলোকিত ও মানবিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com