বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

গাজীপুরে বিদেশি রিভলবার ও গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

মোঃ মোস্তফা মিয়া টঙ্গী গাজিপুর প্রতিনিধি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের অভিযানে পাকিস্তানের তৈরি একটি রিভলবার, ৫ রাউন্ড তাজা গুলি, ১টি খালি কার্তুজ এবং একটি স্টিলের চা-পাতিসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার জিএমপি সূত্রে জানা যায়, মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনারের নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনারের নজরদারিতে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. হারিছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গাছা থানাধীন দক্ষিণ খাইলকৈর কালিক্ষেত এলাকার একটি টিনশেড বাসায় অভিযান চালান।
অভিযানকালে মূল অভিযুক্ত মো. খোরসেদুল আলমকে (২৯) তার শয়নকক্ষ থেকে আটক করা হয়। এ সময় তার সহযোগী স্বপন (২৬) কৌশله পালিয়ে গেলেও পরবর্তীতে পৃথক অভিযানে তাকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আটকের পর খোরসেদুল আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার শয়নকক্ষের খাটের তোশকের নিচ থেকে নিজ হাতে বের করে দেওয়া অবস্থায় অস্ত্র ও গুলিগুলো জব্দ করা হয়। এ ঘটনায় গাছা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com