বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গীতে ১ কেজি হেরোইন ও ২৫শ ইয়াবাসহ ‘কুত্তা মিজান’ গ্রেফতার

Reporter Name / ২৭ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

মোঃ মোস্তফা মিয়া
টঙ্গী গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে এক কেজি হেরোইন এবং আড়াই হাজার পিস ইয়াবাসহ মোঃ মিজানুর ওরফে ‘কুত্তা মিজান’ নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে টঙ্গী পশ্চিম থানার শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের সামনে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কেনাবেচার সময় মিজানুরকে হাতেনাতে ধরা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক কেজি হেরোইন ও ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ২৫০ সিসির দামি মোটরসাইকেল, একটি আইফোন ১৭ প্রোম্যাক্স এবং আরেকটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতার মিজানুর দীর্ঘ দিন ধরে এলাকার মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আজই আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com