বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গীর কুখ্যাত মাদক স্পট ‘হাজির মাজার বস্তি’ গুঁড়িয়ে দিল রাজউক

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

মোঃ মোস্তফা মিয়া
টঙ্গী গাজীপুর প্রতিনিধি

টঙ্গীর দীর্ঘদিনের কুখ্যাত মাদকের ‘হটস্পট’ হিসেবে পরিচিত রাজউকের নিজস্ব মালিকানাধীন হাজির মাজার বস্তি উচ্ছেদ করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় টঙ্গী বাজার কলকারখানা অধিদপ্তর সংলগ্ন ভরান হাজী মাজার বস্তিতে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
​রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে এক্সকাভেটর ও পে-লোডার ব্যবহার করে বস্তির সব অবৈধ স্থাপনা এবং মাদকের স্থায়ী আস্তানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। দীর্ঘ দিন ধরে এই এলাকায় মাদকের আখড়া গড়ে ওঠায় স্থানীয় সাধারণ মানুষ চরম অস্বস্তিতে ছিলেন। প্রশাসনের এই সাঁড়াশি অভিযানে স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মাঝে।
​অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়াত হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য সার্বিক নিরাপত্তা প্রদান করেন। আকস্মিক এই অভিযানে এলাকার অপরাধচক্রের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
​রাজউক ও পুলিশ প্রশাসন জানিয়েছে, উদ্ধারকৃত এই জমিতে পুনরায় যাতে কোনো ধরনের অবৈধ দখল বা মাদকের আস্তানা গড়ে উঠতে না পারে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি বজায় রাখা হবে। অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কতৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com