বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

কালিয়াকৈরে প্রকাশ্যে পিটিয়ে হত্যা দেড় মাসেও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

Reporter Name / ৩৮ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আবু হাসান আকন্দ, নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী মোঃ আজিবুর রহমানকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হলেও প্রায় দেড় মাসেও কোনো আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছেন ঠাকুরপাড়া এলাকার বাসিন্দারা। দ্রুত আসামীদের গ্রেফতার করে ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলা ঠাকুরপাড়া এলাকায় মৌচাক-জামালাপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকেন, নিহত আজিবুর রহমান কালিয়াকৈর উপজেলা ঠাকুরপাড়া এলাকার বাসিন্দার হাজী মারফত আলীর ছেলে।
আজিবুর হত্যা মামলায় অভিযুক্তরা হলেন একই এলাকার শরিফ এবং তার দুই ছেলে সাগর হোসেন ও সুমনসহ কয়েকজন।
বিক্ষোভকারীরা বলেন, আজিবুর একজন ভালো মানুষ ছিলেন পূর্বে শত্রু তার জের ধরে তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হলেও মামলার আসামীরা চিহ্নিত হওয়ার পরও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারিনি পুলিশ। কোন এক অদৃশ্য শক্তির কারণে আসামীরা গ্রেফতার হচ্ছে না
তা জানতে চান বিক্ষোভকারীরা তাদের দাবী দ্রুত সময়ের মধ্যে আসামীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।
নিহতের স্ত্রী নাসরিন আক্তার বলেন,আমার স্বামীকে তারা মেরে ফেলেছে কিন্তু কেন তাকে হত্যা করা হলো সেটিও জানতে পারিনি। শুনেছি আসামীরা এখনো এলাকায় অবস্থান করছে অথচ পুলিশ কাউকে গ্রেফতার করেনি। আমরা আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাতে কালিয়াকৈর উপজেলার ফটিক মার্কেট এলাকা থেকে
অটোরিকশাযোগে নিজ বাড়ি ঠাকুরপাড়ায় ফেরার পথে চলন্ত অটোরিকশায় আজিবুর রহমানের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ধারালো দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে সুমন, সাগর, তাদের বাবা শরিফসহ কয়েকজন তাকে মারধর করে গুরুতর আহত করেন। স্থানীয়রা আজিবুরকে উদ্ধার করে কেপিজে বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ আগস্ট তার মৃত্যু হয় মএ ঘটনায় নিহতের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেন।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আসামীরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে তাদের গ্রেফতার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com