টাংগাইলে ভুয়াপুর উপজেলার আসন্ন ৫ নং অলোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম হাসান স্থানীয় বাসিন্দাদের কাছে দোয়া, সমর্থন ও সকলের সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন, নির্বাচিত হলে ৫ নং অলোয়া ইউনিয়নকে সুসংঠিত করে একটি আধুনিক, নিরাপদ, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত ইউনিয়নে পরিণত করতে কাজ করে ৫ নং অলোয়া ইউনিয়নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। শিক্ষা, সড়ক উন্নয়ন, কর্মসংস্থান, স্বচ্ছতা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করতে চান।
শফিকুল ইসলাম হাসান দাবি করেন, বিগত সরকারের আমলে তিনি রাজনৈতিক কারণে গ্রেফতার ও নানাবিধ নির্যাতনের শিকার হয়েছেন।
পাশাপাশি দীর্ঘদিন সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ায় বর্তমানে তিনি ব্যাপক জনসমর্থন পাচ্ছেন।
তিনি আরও বলেন, দলীয় রাজনীতির পাশাপাশি শিক্ষা, সামাজিক উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। এসব কর্মকাণ্ডের কারণে তৃণমূল পর্যায়ে তিনি পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
স্থানীয়দের একটি অংশের মতে, শফিকুল ইসলাম হাসান এর সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় শক্ত অবস্থানে রয়েছেন। তবে এ বিষয়ে নির্বাচন-সংশ্লিষ্ট কোনো সরকারি বা স্বাধীন জরিপের তথ্য পাওয়া যায়নি।
ইতিমধ্যে তিনি রাজনীতির পাশাপাশি এলাকার উন্নয়ন,শিক্ষা,সামাজিক কার্যক্রম ও মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে বিশেষ করে তরুনদের কাছে ও মা বোনদের ভালোবাসা এবং সমর্থন পাচ্ছেন।
রাজনৈতিক সূত্রে জানা যায়,তিনি সরকারি ইব্রাহিম খান কলেজের সাবেক ছাত্রদল নেতা। বর্তমানে ৫ নং অলোয়া ইউনিয়নের প্যেনেল চেয়ারম্যান
চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম হাসান বলেন “জনগণের সমর্থন পেলে ৫ নং অলোয়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করার অংগীকার নিয়ে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার আশা ব্যাক্ত করেন।
তিনি ৫নং অলোয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।