বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতির মামলায় ৩ জন গ্রেফতার ​

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ পলাশ সরকার:
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন ব্যাংকের মাঠ ও নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির মামলায় তিন জন সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গত সোমবার (০৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
​পুলিশ সূত্র জানায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানায় পেনাল কোড ১৮৬০-এর ৩৯৯/৪০২ ধারায় গত ০৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি মামলা (এফআইআর নং- ৪, জি আর নং- ৪১০) রুজু হয়। ওই মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামিদের গ্রেফতারে গত ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে চারটার দিকে টঙ্গীর ব্যাংকের মাঠ ও নতুন বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ​গ্রেফতারকৃত আসামিরা হলেন: ১. মো. সুজন মিয়া (২৭), পিতা- মো. শহর আলী, মাতা- মোসা. সবুজা বেগম, সাং- ব্যাংকের মাঠ বস্তি (ভাসমান), থানা- টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর। ২. মো. রফিক (২৯), পিতা- মো. শামসুদ্দিন, মাতা- মৃত জরিনা বেগম, সাং- পাগলার চর, থানা- বাজিতপুর, জেলা- কিশোরগঞ্জ, বর্তমান সাং- মরকুন মধ্যপাড়া, থানা- টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর। ৩. মো. মারফত আলী ওরফে সজীব (৩০), পিতা- মৃত আ. সাত্তার, মাতা- মোসা. মাহফুজা বেগম, সাং- রনরামপুর, সরদারপাড়া, থানা- জামালপুর সদর, জেলা- জামালপুর, বর্তমান সাং- ব্যাংকের মাঠ বস্তি, শেফালির বাড়ি (ভাসমান), থানা- টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর। ​পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com