বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

শেরপুরের নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান অভিযুক্ত মনির মিয়াকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

আব্দুল লতিফ শেরপুর :

৭ সেপ্টেম্বর রাতে র‌্যাব-১৪-এর জামালপুর ক্যাম্প ও র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী। মাদ্রাসায় যাতায়াতের পথে মনির দমিয়া তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
গত ২৮ জুলাই দুপুর আনুমানিক ৩টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় মনির মিয়া তার সহযোগীদের নিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শেরপুরে পিটিশন মামলা করেন। পরে আদালতের আদেশে গত ২ সেপ্টেম্বর নকলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় মামলা নম্বর-০৭ দায়ের করা হয়।
মামলা হওয়ার পর র‌্যাব অভিযুক্তদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪-এর জামালপুর ক্যাম্পের একটি দল র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের সহায়তায় সোমবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই মামলার প্রধান অভিযুক্ত মনির মিয়া (২৪) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com