বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

শতাধিক প্রতারণা মামলার আসামী আনিস উত্তরায় গ্রেফতার

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

মনির হোসেন জীবন : শতাধিক প্রতারণা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আনিসুর রহমানকে উত্তরা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
র‍্যাব বলছে, আটক ব্যক্তির নাম মোঃ আনিসুর রহমান (৫৬), পিতা:-মৃত ইব্রাহিম বিশ্বাস।
আজ বুধবার দুপুরে (০৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা পশ্চিম থানার রোড নং-১০/এ, সেক্টর-১১, বাড়ী নং-২১ এর সামনে পাকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আজ বুধবার বিকেলে র‍্যাব-১, এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) শাহ আলম এ প্রতিবেদককে এসব তথ্য জানান।
তিনি জানান, আজ সকাল ১১টার দিকে র‍্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ আনিসুর রহমান (৫৬), পিতা:-মৃত ইব্রাহিম বিশ্বাস তার ছেলের বাসা উত্তরা পশ্চিম থানা এলাকায় আত্মগোপনে আছেন।
এমন তথ্যের ভিত্তিতে আজ বুধবার বেলা ১১টা ৫৫ মিনিটের সময় র‍্যাব সদস্যরা উত্তরা পশ্চিম থানার রোড নং-১০/এ, সেক্টর-১১, বাড়ী নং-২১ এর সামনে পাকা রাস্তার উপর র‌্যাবের আভিযানিক টিমসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় শতাধিক প্রতারণা মামলার আসামী আনিসুর রহমান (৫৬)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র‌্যাব সূত্র জানান, আটক মোঃ আনিসুর রহমান বিশ্বাস ট্রেডার্স নামে একটি প্রতারণামূলক ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করে যার কার্যক্রম ২০১২-২০২৪ সাল পর্যন্ত চলমান ছিলো। ওই সময়ে সে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকার আনুমানিক ৪শ থেকে ৫শ জন সাধারণ মানুষকে বিভিন্নভাবে আকর্ষনীয় অফার এর মাধ্যমে ইলেক্ট্রনিক্স পণ্য ক্রয়-বিক্রয়ের প্রলোভন দেখিয়ে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেয়। পরবর্তী নির্দিষ্ট সময়ে গ্রাহকদের কে পণ্য দিতে ব্যর্থ হলে প্রতারিত ব্যক্তিগণ তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং প্রতারিত ব্যক্তিগণ পণ্য/টাকা না পেয়ে বিজ্ঞ আদালতে মোঃ আনিসুর রহমানের নামে প্রতারণা মামলা দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে মোঃ আনিসুর রহমান বিজ্ঞ আদালতে হাজির না হওয়ায় তার নামে ওয়ারেন্ট ইস্যু করে এবং ১০ টি মামলায় বিভিন্ন মেয়াদে মোট ৮ বছর ৫ মাসের সাজা এবং ৮২ লক্ষ ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।জিজ্ঞসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামী আনিসুর রহমানকে রাজধানীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১, এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com