বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

গাজীপুরের কালিয়াকৈরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের ওপর শীর্ষ মাদক ব্যবসায়ী নারী পাচারকারী শাজাহান বাহিনীর হামলা

Reporter Name / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের ওপর শীর্ষ মাদক ব্যবসায়ী শাজাহান বাহিনীর হামলা
নিজস্ব প্রতিবেদক, কালিয়াকৈর (গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে শীর্ষ মাদক ব্যবসায়ী ও নারী পাচারকারী হিসেবে পরিচিত শাজাহান ও তার বাহিনী। চান্দোরা চৌরাস্তায়
আজ বুধবার বিকাল ৪টার দিকে কালিয়াকৈর উপজেলায় মাদক ও নারী পাচারের গোপন তথ্য সংগ্রহ করতে গেলে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তথ্য সংগ্রহের সময় অতর্কিতভাবে সাংবাদিকদের ঘিরে ধরে শাজাহান বাহিনীর ৭-৮ জন সদস্য। এ সময় তারা সাংবাদিকদের হাতাহাতি, মোবাইল ভাঙচুর এবং অকথ্য ভাষায় গালাগালিও অবরুদ্ধ করে। অন্যান্য সাংবাদিকদের সহযোগিতাযয় থানায় এসে অভিযোগ দায়ের করেন
এলাকাবাসীর অভিযোগ, শাজাহান দীর্ঘদিন ধরে কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও নারী পাচার চক্র নিয়ন্ত্রণ করে আসছে। তার অপকর্মের তথ্য ফাঁস হওয়ার ভয়ে সে প্রায়ই সাংবাদিক ও স্থানীয়দের হুমকি দিয়ে থাকে।
হামলার শিকার এক সাংবাদিক বলেন, “আমরা তথ্য সংগ্রহ করতে গেলে শাজাহান ও তার লোকজন আমাদের ওপর হামলা করে এবং বলে- এখানে কোনো নিউজ করা যাবে না, করলে লাশ ফেলে দেবো।”
এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় গাজীপুর সহো কালিয়াকৈরে কর্মরত সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও ক্ষোভ বিরাজ করছে। সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে শীর্ষ সন্ত্রাসী শাজাহান ও তার বাহিনীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com