বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

৩ দিনে বঙ্গবন্ধু সেতু পেরোল ১ লাখ ৩৬ হাজার গাড়ি

Reporter Name / ৩৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা

ঈদের আগের তিন দিন ১ লাখ ৩৬ হাজার ৪৬৬টি গাড়ি বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৯ কোটি ৬৯ লাখ ১৪ হাজার ২০০ টাকা। এই তিন দিন প্রতি মিনিটে গড়ে ৩২টি গাড়ি সেতু পারাপার হয়েছে। বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা সূত্রে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুর ইতিহাসে সর্বোচ্চ গাড়ি পারাপার হয়েছে। টোল আদায়ও হয়েছে সর্বোচ্চ।

সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, গত সোমবার ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকেই বঙ্গবন্ধু সেতুতে গাড়ির চাপ বাড়তে থাকে। ওই দিন রাত ১২টা থেকে পরদিন মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৪২ হাজার ৫৬০টি গাড়ি সেতু পারাপার হয়। টোল আদায় হয় ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা। এর মধ্যে পূর্ব প্রান্ত থেকে উত্তরবঙ্গের দিকে ২৪ হাজার ৮১৭টি গাড়ি এবং বিপরীত দিক থেকে ১৭ হাজার ৭৪৩টি গাড়ি পার হয়েছে।

পরের দিন মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ গাড়ি সেতু পারাপার হয়। এই ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৪৮৮টি গাড়ি সেতু পারাপার হয়। এ থেকে টোল আদায় হয় ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ সময় সেতুর পূর্ব প্রান্ত থেকে ৩৬ হাজার ৪৯১টি গাড়ি উত্তরবঙ্গের দিকে যায়। আর পশ্চিম প্রান্ত থেকে পার হয় ১৮ হাজার ৯৯৭টি গাড়ি।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ১৯৯৮ সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর এটিই ছিল এক দিনে সর্বোচ্চ যানবাহন পারাপার ও টোল আদায়।
এর আগে গত বছরের ৭ জুলাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৩ হাজার ৫৯৫টি গাড়ি বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছিল। ওই দিন টোল আদায় হয়েছিল ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা।

ঈদের আগের দিন ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৪১৮টি গাড়ি সেতু পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৮৫ লাখ ২২ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে পূর্ব প্রান্ত থেকে উত্তরবঙ্গের দিকে পার হয়েছে ২৭ হাজার ৫৮৮টি গাড়ি। আর পশ্চিম প্রান্ত থেকে সেতু পার হয়েছে ১০ হাজার ৮৩০টি যানবাহন।

টোল প্লাজা সূত্র জানায়, সেতুর পূর্ব প্রান্তে ৯টি লেন এবং পশ্চিম প্রান্তের ৭টি লেন থেকে টোল আদায় করা হয়।বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ১৯৯৮ সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর এটিই ছিল এক দিনে সর্বোচ্চ যানবাহন পারাপার ও টোল আদায়।
এর আগে গত বছরের ৭ জুলাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৩ হাজার ৫৯৫টি গাড়ি বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছিল। ওই দিন টোল আদায় হয়েছিল ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা।

ঈদের আগের দিন ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৪১৮টি গাড়ি সেতু পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৮৫ লাখ ২২ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে পূর্ব প্রান্ত থেকে উত্তরবঙ্গের দিকে পার হয়েছে ২৭ হাজার ৫৮৮টি গাড়ি। আর পশ্চিম প্রান্ত থেকে সেতু পার হয়েছে ১০ হাজার ৮৩০টি যানবাহন।

টোল প্লাজা সূত্র জানায়, সেতুর পূর্ব প্রান্তে ৯টি লেন এবং পশ্চিম প্রান্তের ৭টি লেন থেকে টোল আদায় করা হয়।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম খবর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com