গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করছে পুলিশ।
গতকাল শনিবার রাত ১০ টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে আব্দুস কুদ্দুস। আটককৃতরা হলেন, উপজেলা খুকশিয়া গ্রামের সংশেরের ছেলে মধু মিয়া, মুনসুর আলীর ছেলে ছকু, সাইদার, সানোয়ার, আরিফ মিয়ার ছেলে কাওসার, মিলন মিয়ার ছেলে মনতাজ, মধুর স্ত্রী শিউলী বেগম ও দুই মেয়ে মিম আর মিতু, সানোয়ারের স্ত্রী সুমনা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,উপজেলার নাকাই ইউনিয়ন খুকশিয়া গ্রামে দীর্ঘ দিন থেকে মধু ও আনসারের মধ্য জমি নিয়ে বিরোধ চলছিল । আজ শনিবার সকালে বিরোধী জমিতে দুই পক্ষ সীমানা নিধারনের জন্য সার্ভেয়ার (আমিন) নিয়ে আসেন। সার্ভেয়ার এসেও তাদের বিরোধ মিটমাট করতে পারেনি।
এক পর্যায়ে আজ রাত দশটার দিকে আনসারের ভাই আব্দুস কুদ্দুসের সাথে জমি বিষয় নিয়ে মধুর তর্ক চলছিলো। হঠাৎ করে মধুসহ তার শরিকরা অতর্কিতভাবে কুদ্দুসের উপর হামলায় চলায়। ঘটনান্থলেই কুদ্দুস মারা যান। এঘটনায় এলাবাসী হত্যাকারীদের ঘরের মধ্যে আটকে রেখে গোবিন্দগঞ্জ থানায় খবর দিলে জেলার সহকারী পুলিশ সুপার সি- সার্কেল উদয় কুমার সাহা,থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ পুলিশ পরির্দশক (তদন্ত) বুলবুল ইসলাম, নাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খ,ম,সাজুসহ কয়েজন এস আই, এ এস আই এবং কিছু সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হয়ে হত্যাকারীদের আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা শামসুল আলম শাহ রাত দেড়টার দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় জড়িত থাকার অভিযোগ দশজনকে আটক করা হয়েছে। একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম খবর