বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

সুন্দরগঞ্জ নানার বাড়ী থেকে নিখোঁজ সীনের(১২) সন্ধান চান বাবা-মা:

মোহন সরকার / ১৪৩ Time View
Update : সোমবার, ৩ জুলাই, ২০২৩

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের বলরাম গ্রাম থেকে খন্দকার সোয়ায়েব আলমগীর সীন (১২) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। তার খোঁজে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সীনের বাবার নাম বাদশা আলমগীর ও মাতার নাম মরিয়ম বেগম শিরিনা। ছেলেকে ফিরে পেতে আকুতি জানিয়েছেন বাবা-মা।

কুড়িগ্রাম জেলাধীন উলিপুর উপজেলার দারুল এহসান মডেল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।গত ৩০ জুন শুক্রবার সন্ধা সাড়ে ৭ টার দিকে বলরাম এলাকা থেকে নিখোঁজ হয় । তার চুল ছোট-বড়, মুখের আকৃতি গোলাকার, গায়ের রঙ্গ শ্যামলা, উচ্চতা ৪ ফিট ও ওজন ৪০ কেজি।

রবিবার (২ জুলাই) সকালে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজমিরুজ্জামান।
তিনি বলেন,এর আগে গত শনিবার রাতে নিখোঁজ ছেলেটির নানা মো. মোফাজ্জল হোসেন থানায় এসে এ ডায়েরী করেন। ডায়েরী পাওয়া মাত্র প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে এবং এ বিষয়ে পুলিশ ব্যাপক তৎপর আছে বলেও জানান ওসি।

নিখোঁজ সীনের মা মরিয়ম বেগম বলেন, ছেলের সঙ্গে সর্বশেষ দেখা ও কথা হয় নিখোঁজের দিন আছরের নামাযের পর। মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়িতে ফিরলে। এরপর খেলার কথা বলে বের হয়ে যায়। মাগরিবের নামাজের পরে বাড়িতে না ফিরলে ছেলের নানা-নানীকে খোঁজ নিতে বলি। তখন তারা বলেন হয়তো আছে কোথাও। টেনশন নিয়ো না। দেখো একটু পরেই হয়তো এসে যাবে। কিন্তু সে তো আসছে না। না দেখতে পাচ্ছি ছেলেকে না পারছি তার সাথে কথা বলতে। এভাবে বলতে বলতে হাউমাউ করে কেঁদে ফেলেন এবং অচেতন হয়ে যান মা মরিয়ম বেগম।

নিখোঁজ ছেলের নানা মো. মোফাজ্জল হোসেন বলেন, মেয়ে জামাইর বাড়ি পাশ্ববর্তী কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায়। ঈদের আগের দিন নাতিকে মেয়ের বাড়ি থেকে নিয়ে এসেছি। মেয়ে এসেছে ঈদের পরের দিন। সেদিনই সন্ধ্যারর পর থেকেই নাতিকে আর খুঁজে পাচ্ছি না। একমাত্র ছেলেকে হারিয়ে প্রায় পাগল এখন আমার মেয়েটা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com