বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

গাইবান্ধার পলাশবাড়ীতে শশুরবাড়ী থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোহন সরকার / ১৫৩ Time View
Update : সোমবার, ৩ জুলাই, ২০২৩

পলাশবাড়ীতে শশুরবাড়ী থেকে শামীম মিয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শামীম মিয়া পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধুনদিয়া গ্রামের আবদুল ওয়ারেজ শালদারের ছেলে ও পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার মাহামুদপুর গ্রামের আবদুল মালেকের মেয়ে জামাই।

আজ সোমবার খামার মাহামুদপুর গ্রাম থেকে উক্ত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, শামীম মিয়া এক বছর আগে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক করে বিয়ে করেন পলাশবাড়ী উপজেলার ৮নং মনোহরপুর ইউনিয়নের খামার মাহামুদপুর গ্রামের আবদুল মালেকের মেয়ে ফাতেমাকে। উক্ত বিয়ের পর থেকে সংসারে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা লেগে থাকতো। গত এক সপ্তাহ আগেও স্ত্রী ফাতেমা বেগমের সঙ্গে শামীমের ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী তার বাপের বাড়ী চলে আসেন। এরপর শামীম মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। গতকাল রবিবার রাতেও কথা হয় বলে জানান স্ত্রী ফাতেমা। তিনি আরও বলেন, রাত ১০টার দিকে শামীমের সঙ্গে শেষ কথা হয় তার। এরপর সকালে প্রতিবেশীদের চিৎকার শুনে ঘুম থেকে উঠে বাড়ীর পাশে একটি গাছে ঝুলন্ত লাশ দেখতে পাই।

এব্যাপারে পলাশবাড়ীর হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর আলম বলেন, খবর পেয়ে শামীম নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম খবর ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com