বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

কলকাতাকে বাংলাদেশই মনে করলেন মার্টিনেজ

মোহাম্মদ দ্বীন ইসলাম / ১৮৯ Time View
Update : সোমবার, ৩ জুলাই, ২০২৩

কলকাতা: ঢাকা সফরের পর কলকাতায় এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম স্থপতি এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার (৩ জুন) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে কলকাতায় পৌঁছান তিনি।

এ সময় বিমানবন্দরের বাইরে তাকে দেখার জন্য অপেক্ষায় ছিলেন অসংখ্য ভক্ত-অনুরাগী।

বিমানবন্দর থেকে সরাসরি নির্ধারিত হোটেলে চলে যান মার্টিনেজ।

  আগামীকাল মঙ্গলবার (৪ জুলাই) কর্মব্যস্ত সময় পার করবেন কলকাতায়।

শিল্পপতি ও স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্তের দাওয়াতে কলকাতা এসেছেন মার্টিনেজ।

  তার আগমন সম্পর্কে শতদ্রু বলেন, মার্টিনেজ জানেন ভারতীয় উপমহাদেশে আর্জেন্টিনার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে।   তার আগে ধারণা ছিল কলকাতা মানেই বাংলাদেশ।   তাকে পরে জানানো হয়েছে- দুই অঞ্চলের ভাষা এক হলেও বাংলাদেশ সম্পূর্ণ একটি রাষ্ট্র; আর কলকাতা ভারতের একটি প্রদেশের রাজধানী।   দুই বাঙালি অঞ্চলে অসংখ্য ফুটবলপ্রেমি আছে যারা আর্জেন্টিনা ও ব্রাজিলের ভক্ত।

বিমানবন্দর থেকে যাওয়ার পথে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্টিনেজ।   বলেন, ভারতে এসে দারুণ লাগছে।   অনেকদিনের স্বপ্ন ছিল ভারতে আসার।   এদেশের অনেক কথা শুনেছি।   গোটা শহরটা ঘুরে দেখার অপেক্ষায় আছি।   দুই দিনের সফরে কলকাতায় একের পর এক ইভেন্টে অংশ নেবেন।   ভারতের শতাব্দী প্রাচীন দুই ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল-মোহনবাগান কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সন্তোষ মিত্র স্কয়ারেও যাবেন তিনি।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে মার্টিনেজ যাবেন মোহনবাগান ক্লাবে।   সেখানে তার হাতে তুলে দেওয়া হবে সোনার রত্ন সম্মাননা। পরে সোবার্স, পেলে, মারাদোনা নামাঙ্কিত গেটের সূচনা করবেন তিনি। মোহনবাগান মাঠেও নামবেন তিনি, চারদিক ঘুরবেন; গ্যালারিতে ভক্তদের উদ্দেশ্যে বল ছুড়ে দেবেন।

এরপর একটি প্রদর্শনী ম্যাচে মোহনবাগানের জার্সি পরে গোলরক্ষকের ভূমিকায় দেখা যাবে তাকে। ম্যাচটি খেলবে সাবেক মোহনবাগান অলস্টার্স ও কলকাতা পুলিশ অলস্টার্স।   ম্যাচে মোহনবাগানের জার্সি গায়ে মাঠে নামবেন কিংবদন্তী সাবেক ফুটবলাররা।

এর আগে দুপুরে সায়েন্স সিটি সংলগ্ন মিলনমেলা প্রাঙ্গণে যাওয়ার কথা রয়েছে আর্জেন্টাইন গোলরক্ষকের। অংশ নেবেন ‘তাহাদের কথা’ শীর্ষক আলোচনা চক্রে। সেখানে থাকবেও ইস্টবেঙ্গলের কর্মকর্তারা।   তারা এ বিশ্বকাপ জয়ীকে সম্মাননা দেবেন।

আগামী বুধবারও (৫ জুলাই) মার্টিনেজের নানা ব্যস্ততার মধ্য দিয়ে যাবেন মার্টিনেজ। এদিন সকালে সন্তোষ মিত্র স্কয়ারে যাওয়ার পর অংশ নেবেন রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অনুষ্ঠানে। সেখান থেকে দাওয়াতে অংশ নিতে যাবেন শতদ্রু দত্তের বাড়িতে।   এর মাঝে ভারতীয় কিংবদন্তী বাঙালি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন এমিলিয়ানো মার্টিনেজ।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম খবর ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com