বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

দীর্ঘ বিরতির পর নাটকে স্পর্শিয়া, সঙ্গী ফারহান

অনলাইন ডেক্স / ১৪৫ Time View
Update : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

এক সময়ে নাটকের ব্যস্ত অভিনেত্রী ছিলেন অর্চিতা স্পর্শিয়া। এখন চলচ্চিত্রের দিকেই মনোযোগী তিনি। দেখা যায় ওটিটির কাজেও। এর আগে জানিয়েছিলেন নাটক একেবারেই ছেড়েছেন তিনি। কিন্তু ছাড়া আর হলো কই! দীর্ঘদিন পর একসঙ্গে দুইটি নাটকে অভিনয় করলেন স্পর্শিয়া।

যার একটি ‘জুতা নিজ দায়িত্বে রাখিবেন’; অন্যটি ‘এই গল্পের নাম কী?’। দুটিতেই স্পর্শিয়ার বিপরীতে আছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। দুটি নাটকই নির্মাণ করেছেন মাবরুর রশিদ বান্নাহ। এই নাটকের মাধ্যমে প্রায় সাত বছর পর নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর দুটি নাটকে অভিনয় করলেন অর্চিতা স্পর্শিয়া।

দীর্ঘদিন পর নাটকে ফেরা নিয়ে স্পর্শিয়া বলেন, ‘নাটক আমি সত্যিই করছি না। তবে বান্নাহ ভাইয়ের নাটক তো; না করা যাবে না। তাঁর সঙ্গে দীর্ঘ সাত বছর পর কাজ করলাম। দুটি নাটকেই আমার সহশিল্পী ফারহান। যিনি এ সময়ের জনপ্রিয় একজন অভিনেতা। মজার বিষয় হচ্ছে, আমি যখন নাটক ছেড়ে দিই তখন ফারহান সবে নাটকে অভিনয় শুরু করেন। দুটি কাজই গল্পনির্ভর। আশা করি, দর্শকের পছন্দ হবে।’

এদিকে স্পর্শিয়া অভিনীত সর্বশেষ সিনেমা ‘ফিরে দেখা’ মুক্তি পায় গত মাসে। অভিনেত্রী রোজিনা পরিচালিত সিনেমাটিতে স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেন নিরব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com