বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মিমি

অনলাইন ডেক্স / ১৮৯ Time View
Update : বুধবার, ৫ জুলাই, ২০২৩

বিনোদন ডেস্ক : টালিউডের অবিবাহিত নায়িকাদের মধ্যে একেবারে প্রথমেই নাম আসবে মিমি চক্রবর্তীর। বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রী তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে উপচে পড়া ফলোয়ার তার। কিন্তু ব্যক্তিগত জীবনে এখনও কেউ প্রবেশই করতে পারেনি অভিনেত্রীর মনে।

সম্প্রতি ভক্তদের সঙ্গে ইনস্টাগ্রামে প্রশ্ন-উত্তরের খেলায় মেতেছিলেন মিমি। সেখানে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে।

এক ভক্ত মিমিকে প্রশ্ন করে বসেন, কবে বিয়ে করবেন আপনি? সেই প্রশ্ন এড়িয়ে যাননি নায়িকা। মিমির তরফ থেকে এসেছে স্পষ্ট উত্তর। সঙ্গে সঙ্গে মিমি লেখেন, কী জন্য করব? সঙ্গে হাসির স্টিকার।

এর আগেও একই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে মিমিকে। তখনও ঠিক এমনই উত্তর দিয়েছিলেন। এই মুহূর্তে কাজ ছাড়া যে খুব বেশি কিছু ভাবছেন না নায়িকা, তা তার কথাতেই স্পষ্ট। তবে সিনেমা সঙ্গে রাজনীতি ছাড়াও নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতেও বেশ তৎপর নায়িকা।

প্রসঙ্গত, মিমি আপাতত ব্যস্ত নিজের ক্যারিয়ার নিয়ে। আজকাল বেছে বেছে কাজ করছেন তিনি। কিছুদিন আগে শেষ করেছেন ‘রক্তবীজ’ সিনেমার কাজ।

 খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম খবর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com