বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন

Reporter Name / ১৪৯ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

 

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার।

সিরাজগঞ্জের চৌহালী  উপজেলার  হাটাইল গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার(২ মার্চ২০২৬) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) এইচ.এম খোদাদাদ হোসেন। উল্লেখ্য,যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর চরাচঞ্চল হাটাইল গ্রামের শওকত হোসেন ও আসাদের বাড়িতে  ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল । স্থানীয় প্রত্যক্ষদর্শীরা  জানান, প্রাথমিকভাবে প্রায় ৮লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং  দুই পরিবারের হাতে নগদ অর্থ, দুই বান করে ঢেউটিন, শুকনা খাবার ও কিছু কম্বল প্রদান করা হয়। পাশাপাশি পরিবারটির পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন ইউএনও। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও হেকমত আলী, উমারপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামরুজ্জামান মন্ডল, খাষকাউলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শহিদুর রহমান শহিদ, পিআইও অফিসের মেহেদী হাসান ও সিএ ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com