সানজিদা রুমা : ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশন ৫৩ নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজ সেবক, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক, হাজী মো: চান মিয়া ব্যাপারী, সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে বলেন, আমি ৫৩ নং
ওয়ার্ডকে একটি ডিজিটাল ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই।তিনি বলেন,এই ওয়ার্ডের সাধারণ জনগণ অবহেলিত, এই ওয়ার্ডে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি, উন্নয়ন কর্মকান্ড হয়নি। আমি চাই এই ওয়ার্ডের গরিব দুঃখী মানুষের পাশে থেকে তাদের সেবা করতে।হাজী মো: চান মিয়া ব্যাপারী আরো বলেন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাজী মো:মোস্তফা জামান এবং ঢাকা ১৮ আসনে এমপি এস,এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ৫৩ নং ওয়ার্ডের সাধারণ জনগণ এবং তুরাগ থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এই ওয়ার্ডের উন্নয়নের কাজ করতে চাই।তিনি সাংবাদিকদের আরো বলেন এই ওয়ার্ডে কিশোর গ্যাং দূর করার জন্য আমি কাজ করে যাবো, এই ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়নের জন্য আমি কাজ করে যাবো। এই ওয়ার্ডকে একটি ডিজিটাল ওয়ার্ড করার জন্য পুরো ওয়ার্ডের সকলের সহযোগিতা নিয়ে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে চাই।হাজী মো: চান মিয়া ব্যাপারী বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আমি ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী। আমি ৫৩ নং ওয়ার্ডের মানুষের সেবা এবং ৫৩ নং ওয়ার্ডকে একটি ডিজিটাল ওয়ার্ড হিসাবে গড়ে তুলবো।