বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

৩ নং ওয়ার্ড হবে একটি আধুনিক ওয়ার্ড তাহাজ উদ্দিন মোল্লা

Reporter Name / ১৪২ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

 

রাজু আহম্মেদ তাইজুল : গাজীপুর সিটি কর্পোরেশনের ৩ ওয়ার্ডের বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজ সেবক, সভাপতি ৩ নং বিএনপি, আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কাশিমপুর থানা, কাউন্সিলর পদপ্রার্থী, হাজী মো: তাহাজ উদ্দিন মোল্লা সাংবাদিকদের বলেন, ৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই।সাংবাদিকদের তিনি আরো বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের কোনো উন্নয়নের ছোঁয়া নেই এলাকায়। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এই ওয়ার্ডের মানুষের প্রয়োজনীয় জিনিসগুলি থেকে তারা বিতাড়িত।
হাজী মো: তাহাজ উদ্দিন মোল্লা বলেন, আমি এই ওয়ার্ডের সাধারণ জনগণের উন্নয়নের জন্য কাজ করবো। এলাকার রাস্তাঘাটের উন্নয়নের কাজ করবো। এলাকার ড্রেনেজ ব্যবস্থার কাজ করবো।
আমি চাই গাজীপুর সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড হবে একটি আধুনিক ওয়ার্ড। আমার এই ওয়ার্ড শ্রমিক বান্ধব ওয়ার্ড। এই ওয়ার্ডে শ্রমিকের সংখ্যা অনেক। বিশেষ করে নারী শ্রমিকদের সংখ্যা বেশি। আমি আমার ৩ নং ওয়ার্ডের নারী শ্রমিকদের নিরাপত্তা দেবো।হাজী মো: তাহাজ উদ্দিন মোল্লা বলেন, আমি সকলের সহযোগিতা নিয়ে এই ওয়ার্ডের কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গাজীপুর মহানগরের বিএনপির সভাপতি মো: শওকত হোসেন সরকার বর্তমান গাজীপুর সিটি কর্পোরেশনর প্রশাসক,সাধারণ সম্পাদক, এম,মনজুরুল করিম রনি বর্তমান গাজীপুর ২ আসনের সংসদ সদস্য, এবং গাজীপুর ১ আসনের এমপি মো: মজিবুর রহমান সহ দলের অঙ্গ সংগঠনের সকলের সহযোগিতা নিয়ে আমি আমার ৩নং ওয়ার্ডের উন্নয়নের কাজ করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com