কামাল খান
সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাইপাম আন্দোলনের অন্যতম নেতা জনাব মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস।
অভিনন্দন জানিয়ে তিনি বলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাব গোলাপগঞ্জের সাংবাদিকদের একটি বড় প্লাটফর্ম। কিন্তু দীর্ঘদিন থেকে কার্যকরি কোন কমিটি না থাকায় স্থবির হয়ে পড়েছে।
আমি আশাকরি এনামুল হক এনাম, হারিছ আলী ও ইমরান আহমদের নেতৃত্বে নতুন আহবায়ক কমিটি দ্রুত সময়ে একটি গ্রহণযোগ্য কার্যকরি কমিটি উপহার দিবেন।