কাজী আশরাফুল আলম
উত্তরা ঢাকা
পবিত্র রমজান মাসের পুণ্যময় মুহূর্তে মানবতার সেবায় অনন্য নজির স্থাপন করলো সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটি। সংগঠনটির উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর ফ্লাইওভার এর বিভিন্ন পয়েন্টে তিন সহস্রাধিক রোজাদার পথচারী, শ্রমিক ও অসহায় মানুষের মাঝে ইফতারি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ৯ ই মার্চ বিকেলে আব্দুল্লাহপুর ফ্লাইওভার, শিকদার বাড়ি রোড, সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন এলাকা ও আশপাশের অলিগলিতে এই ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়। দীর্ঘ পথচলতি রোজাদার ও শ্রমজীবী মানুষের জন্য এই আয়োজন ছিল প্রশান্তির বার্তা নিয়ে আসা এক মানবিক উদ্যোগ।
এ সময় উপস্থিত থেকে পুরো কার্যক্রম তত্ত্বাবধান করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম আজিজুল হক। তিনি বলেন, “পবিত্র রমজান মাস হচ্ছে সহমর্মিতা ও ভাগাভাগির মাস। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সবসময় মানবিক কাজে এগিয়ে আসার চেষ্টা করে। আজকের এই ইফতার বিতরণ তারই ধারাবাহিকতা।”
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেনের ও কামাল খান এর সার্বিক ব্যবস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি কালিমুল্লা ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির সাফল্য কামনা করেন গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুম রানা ও সিনিয়র সাংবাদিক মোঃ মোস্তাকিম খান।
কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তজাতিক বিষয়ক সম্পাদক মোঃ কামাল খান মোঃ জাহাঙ্গীর হোসেন, এম বিল্লাহ শিশির, মোঃ আলমগীর হোসেন, কাজী আশরাফুল আলম, মোঃ ফিরোজ প্রমুখ। তারা ব্যক্তিগতভাবে পথচারীদের মাঝে ইফতার বিতরণে অংশ নেন।
এমন মহতী উদ্যোগে স্থানীয় পথচারী ও উপকারভোগীদের মাঝে সন্তোষ লক্ষ্য করা যায়। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।