বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

খুলনা আলোকিত যুব সমাজ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

 

এসএম নুর ইসলাম

খুলনা জেলার রূপসা উপজেলায় ২ নং শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর গ্রামের তালবোন মাঠ প্রাঙ্গনে সামাজিক সংগঠন খুলনা আলোকিত যুব সমাজ এর উদ্যোগে ১০ই মার্চ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ সেলিম হাওলাদার মিন্টু এবং ফোকাস ইন ফ্রেম-এর প্রতিষ্ঠাতা ফটোগ্রাফার শেখ শহিদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক এস. এম. নূর ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে শেখ জাহিদুর রহমান বলেন, যুব সমাজই দেশের ভবিষ্যৎ শক্তি। সমাজকে আলোকিত ও মানবিক করতে তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে শিক্ষা, নৈতিকতা ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, এমন সামাজিক ও ধর্মীয় আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি করে এবং সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখে। তিনি খুলনা আলোকিত যুব সমাজের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও মানবকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা যুব সমাজকে সামাজিক ও মানবিক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনজুর শাহিন (রুবেল), মোঃ টুটুল শেখ। সাধারণ সম্পাদক রাশিদ আসিফ (রিপন), সহ-সাধারণ সম্পাদক , সাংগঠনিক সম্পাদক মেহেবুর হাসান মামুন,দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এফ এম বুরহান । এছাড়াও উপস্থিত ছিলেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ সজল হাওলাদার, উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক আসমা উল হুসনা, ক্রীড়া সম্পাদক মোঃ তপু, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামানসহ সংগঠনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ রাজা , হাসিবুর রহমান, মোঃ গোলাম রব্বানী ও আশিক গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com