মহসিন
পবিত্র রমজান মাসের আত্মশুদ্ধি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে ইতিকাফরত মসজিদের মুসল্লি ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে সাহরি খেয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
শুক্রবার ঢাকা-১৮ আসনের দলিপাড়া এলাকায় অবস্থিত মজুমদার ফাউন্ডেশন বাইতুল জান্নাত জামে মসজিদ কমিটির পরিচালনায় মিম-জিম হিফজুল কোরআন মাদ্রাসা ও জামে মসজিদে এ সাহরির আয়োজন করা হয়। এতে ইতিকাফে থাকা মুসল্লি ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে একই কাতারে বসে সাহরি খেয়েছেন ও সকলে নিজ হাতে খাবার পরিবেশন করেন এস এম জাহাঙ্গীর হোসেন এমপি। এ সময় তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের শিক্ষা ও কল্যাণে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, এতিম ও অসহায় শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং তাদের পাশে থাকার অনুভূতি দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জামির হোসেন এর উদ্যোগে এবং সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাইনুদ্দিন খানের উপস্থিতিতে করা হয়। উত্তরা-১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আজমল হুদা মিঠু বলেন এস এম জাহাঙ্গীর হোসেন এর সাথে বিএনপি অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ধরনের মানবিক আয়োজনকে স্বাগত জানিয়ে উপস্থিত মুসল্লি ও এতিম শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। পরে মুনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহ ও দেশ-জাতির শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।