বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

রূপসায় জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৬১ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

শহিদুল্লাহ আল আজাদ

খুলনার রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল আজ ২৩ রমজান কিসমত খুলনা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সুরা সদস্য ও খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হুসাইন।

রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা লবিবুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সুরা সদস্য ও খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ নাজিমউদ্দীন,উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও আইজগাতি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হেকমত আলী, টি এস বি ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক আসাদুজ্জামান, শ্রীফলতলা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ সেলিম উদ্দিন, নৈহাটি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আজিজুল ইসলাম, রূপসা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসিমউদ্দীন, রূপসা উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইসমাঈল হোসেন এবং ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ আল আমিনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা মামুন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com