বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

স্বাধীনতার ৫৫ বছর উপলক্ষে ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বর্ণাঢ্য বিতর্ক ও পুরস্কার বিতরণী

Reporter Name / ৯৬ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি:

মহান স্বাধীনতার ৫৫তম বর্ষ উদযাপন উপলক্ষে ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের উদ্যোগে এক বর্ণাঢ্য বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে প্রতিষ্ঠানের ঝালকাঠি ব্রাঞ্চে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান কিশোর চন্দ্র বালার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল— “শহরমুখী চাকরির বিকল্প হিসেবে ফ্রিল্যান্সিং কি গ্রামের বৈষম্য দূর করতে সক্ষম?”

প্রতিষ্ঠানের ৫ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রশিক্ষণার্থীরা পক্ষে ও বিপক্ষে দুইটি দলে বিভক্ত হয়ে তাদের যুক্তি উপস্থাপন করেন। যুক্তি, তথ্য-প্রমাণ ও বিশ্লেষণের মাধ্যমে বিতর্কটি প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত অতিথি ও দর্শকরা গভীর আগ্রহের সঙ্গে পুরো অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমৃত লাল দে মহাবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অধ্যাপিকা টুনু রাণী কর্মকার, কীর্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সমাজকর্মী ও লেখক শিমুল সুলতানা, রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক অলোক সাহা, বাংলাদেশ বেতার বরিশালের কণ্ঠশিল্পী সুব্রত ঢাকী এবং গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডধারী, হুইসেল প্রতিষ্ঠাতা ও জিন্ট্রা এডুকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা কুমার কাকন উজ্জ্বল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ কোঅর্ডিনেটর মোহাম্মদ রাশেদ, ট্রেইনার শুভ মন্ডল, মাহবুব আলম, ইমাম হোসেন সৈকত এবং সহকারী ট্রেইনার মইনুল ইসলাম মইন। অনুষ্ঠানে ব্রাঞ্চের সকল প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলী উভয় দলের উপস্থাপনা ও যুক্তি মূল্যায়ন করে ফলাফল ঘোষণা করেন এবং বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি কিশোর চন্দ্র বালা উপস্থিত অতিথি, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com