বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

সাতক্ষীরার গাবুরায় নদীর পানিতে নামিয়ে খাদ্য বিতরণ

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ব্রতী নামের একটি এনজিও এর খাদ্য সামগ্রী বিতরণ নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এনজিওটি খাদ্য সামগ্রী গ্রহণের জন্য তালিকা ভুক্তদের দারিদ্রতার সুযোগ নিয়ে তাদেরকে নদীর মাঝ বরাবর নামিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করে।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় শ্যামনগরের গাবুরার চৌদ্দরশি, চাঁদনীমুখা ও ডুমুরিয়া ঘাটে উক্ত সামগ্রী বিতরণ করা হয়। এ সময় চাঁদনী মুখে ঘাটে নারীদের পানিতে নামিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক) এর সহায়তায় ব্রতী উক্ত সামগ্রী বিতরণ করছিল। তারা দাবী করেছে ৫০০ পরিবারে এই খাদ্যসমগ্রী প্রদান করা হয়েছে। তবে স্থানীয় বলেন, অল্প কিছু লোককে উক্ত সামগ্রী দেওয়া হয়েছে এবং তার সংখ্যা ৫০০ হবে না।
তারা আরো বলেন,সামগ্রী বিতরণ কর্মীরা মালামালের বস্তাগুলি ঘাটে নামিয়ে বিতরণ করতে পারতো। বিন্তু তা না করে যেভাবে নারীদের নদীর মাঝ বরাবর নিয়ে ত্রাণ দিয়েছে তা নিন্দানীয়। এ বিষয়ে ব্রতী সমাজ কল্যাণ সংস্থার ম্যানেজার সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চাঁদনিমুখা এলাকায় চরের কারনে আমাদের ট্রলার না উঠার তাদেরকে পানিতে নেমে এই খাদ্য সামগ্রী গ্রহণ করতে হয়েছে। তিনি আরো বলেন,প্রতি বছর গাবুরায় অসহায় পরিবারকে চিহ্নিত করে খাদ্য সহায়তা প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় এ বছর ৫শ পরিবারকেই খাদ্য সমগ্রী দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com