আজ ১৪ মার্চ ২০২৬ , সকাল সাড়ে ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর – রুনি মিলনায়তনে সোনার বাংলা পার্টি ‘ র ১৯- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পার্টির সভাপতি সৈয়দ হারুন – অর – রশীদ – এর সভাপতিত্বে । সভা পরিচালনা করেন সোনার বাংলা পার্টি ‘ র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্তা। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক, সমাজ ও রাষ্ট্রচিন্তক,বাংলা একাডেমির সভাপতি সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, সাবেক এমপি- বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্টের শীর্ষ নেতা জনাব নাজমুল হক প্রধান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদ এর সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক জনাব বজলুর রশীদ ফিরোজ, রাকসুর সাবেক ভিপি – সিপিবির প্রেসিডিয়াম সদস্য এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতা জনাব রাগীব হাসান মুন্না, মানবাধিকার কর্মী – সুপ্রিম কোর্টের এডভোকেট ব্যারিষ্টার সাদিয়া আরমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী সভাপতি জনাব আব্দুল আলী ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সোনার বাংলা পার্টি ‘ র উপদেষ্টা জনাব রফিকুল ইসলাম, সমাজ চিন্তা ফোরামের আহবায়ক জনাব কামাল হোসেন বাদল, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক জনাব অশোক ধর, নাগরিক চিন্তা চক্রের সমন্বয়ক এডভোকেট হায়দার রবিউল হুসাইন রবি, সোনার বাংলা পার্টি ‘ র সাংগঠনিক সম্পাদক জনাব রেজাউল করিম রিয়াজ , সাবেক সচিব জনাব কাশেম মাসুদ, সোনার বাংলা পার্টি ‘ র গবেষণা বিষয়ক নতা জনাব এম এইচ প্রিন্স, বাংলাদেশ ঐক্য পার্টির মুখপাত্র জনাব আব্দুর রহিম চৌধুরী, জাগ্রত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক জনাব আমিনুল ইসলাম পাপন,শ্রমিক নেতা শেখ কামাল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনার বাংলা পার্টি ‘ র মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা পারভিন, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ সজীব, নিরাপত্তা বিষয়ক সম্পাদক জনাব জাকির হোসেন, ৯০ এর সাবেক ছাত্র নেতা রাজু আহমেদ, বাংলাদেশ গ্রীণ পার্টির সাধারণ সম্পাদক এম এম মাসুদ, কবি এলিজা রহমান, শেখ শওকত আলী , বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদস্য মোঃ জোনায়েত হোসেন, স্বপন দাস প্রমূখ।
সোনার বাংলা পার্টি ‘ র ১৯- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান আলোচক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ আমেরিকা গোটা পৃথিবী ব্যাপী আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরিন গুরুত্বপূর্ণ সব বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্বে চলে গিয়েছে, এরই মধ্যে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব সৃষ্টি করে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে চক্রান্ত করছে।
তিনি বলেন, সর্বপরি আমরা নতুন পৃথিবী সৃষ্টির লক্ষ্যে প্রচার কাজ চালিয়ে যেতে হবে।
সভাপতির বক্তব্যে সৈয়দ হারুন – অর- রশীদ বলেন, সাম্রাজ্যবাদ ও আধিপত্ববাদের দিন শেষ হয়ে আসছে। এখন আর আগামীতে সাম্রাজ্যবাদের ফাঁদে পা দিবে না কোনো রাষ্ট্র। যুদ্ধাবাজ রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে সবাই বয়কট করুন। তিনি আরও বলেন, বর্তমান বিএনপি সরকারের প্রতি আহ্বান জানান, বাংলাদেশের কোনো দেশপ্রেমিক জনগণ মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের পতাকার অপমান সহ্য করবে না।
বিশেষ আলোচক নঈম জাহাঙ্গীর বলেন, কোনো একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের চেতনার নামে ফ্যাসিবাদ তৈরী করেছিলো। মুক্তিযুদ্ধা বললে নিজেকে অপরাধী মনে হয়।
তিনি আরও বলেন, একটি রাষ্ট্রের স্বাধীনতা একবারই হয়, বার বার আসে না, দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু হয় না।৷ একটি জাতি একবারই স্বাধীন হয়। বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।
নাজমুল হক প্রধান বলেন, চায়না ও রাশিয়া সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করছে যে, যুক্তরাষ্ট্রের উষ্কানিতে যুদ্ধ শুরু হয়েছে। আমরা বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়তে চাই।
রাগিব আহসান মুন্না বলেন, ইরান – মার্কিন যুদ্ধ আধিপত্যবাদীদের যুদ্ধ। পুঁজিবাদী রাষ্ট্র ও ব্যক্তি মালিকানার বিনাশ করতে হবে।