বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

গাজীপুরের কালীগঞ্জ থানা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মোঃ মুজাহিদুল ইসলামঃ

প্রতিবছরের ন্যায় কালীগঞ্জ থানা প্রেসক্লাব এবারও দোয়া ও ইফতার মাহফিল এর আয়োজন করে। ১৫ মার্চ, ২৫শে রমজান (রবিবার) কালীগঞ্জ পৌর এলাকার বড়নগর রোডে বি&এফ হোটেল এন্ড রেস্টুরেন্ট কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম। কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান এর সঞ্চালনায় এবং কার্যকারী সভাপতি মোহাম্মদ আবদুর রহমান এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) গাজীপুর মোঃ আসাদুজ্জামান, লিভার রোগ বিশেষজ্ঞ, ডা. মোঃ ছাদেকুর রহমান আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) ও জাঙ্গালিয়া ইউনিয়ন প্রশাসক মোঃ আবুল হোসেন, সহকারী প্রকৌশলী (শিক্ষা) সাইফুল ইসলাম, ডাঃ শাহজাহান , ডাঃ এমরান হোসেন সহ কালীগঞ্জের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়িক প্রতিনিধি ও সুধী জন। উক্ত অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন কালীগঞ্জ থানা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ এবং দোয়া পরিচালনা করেন কালীগঞ্জ থানা জামে মসজিদ এর খতিব মুফতি এমদাদুল হক। প্রধান অতিথি সহ সকল অতিথি কালীগঞ্জ থানা প্রেসক্লাব এর মঙ্গল কামনা করেন এবং নিষ্ঠার সাথে দেশের সমাজের অগ্রযাত্রায সহযোগিতা অব্যাহত রাখতে আহ্বান জানান। প্রধান অতিথি বলেন কালীগঞ্জ থানা প্রেসক্লাবের প্রতিটি সদস্য আমার জানামতে সকলের সাথে মিলেমিশে কাজ করে যাচ্ছে । আমি আশা করি তাদের লেখনীর মাধ্যমে কালীগঞ্জের দিন দিন উন্নতি সাধন হবে এবং আমাদের সকল কাজে সহযোগিতা করবেন। এ সময় তিনি ন্যায় ,নিষ্ঠা ও সততার সহিত সমাজের বিভিন্ন অবহেলিত ও পিছিয়ে পড়ে থাকা মানুষের জন্য কাজ করার এবং তথ্যবহুল সাংবাদিকতা অব্যাহত রাখতে সকল সংবাদ কর্মীদের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com