কাজী আশরাফুল আলম
উত্তর খান ঢাকা ১৭ মার্চ (মঙ্গলবার): আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্রদের মাঝে আনন্দ ভাগ করে নিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ হারুন অর রশিদ। তাঁর একান্ত পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার উত্তর খান মাদারবাড়ি এলাকায় পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার হিসেবে এসব সামগ্রী পেয়ে স্থানীয় অসহায় মানুষজন আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা ৪৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হারুন অর রশিদের জন্য দোয়া ও শুভকামনা জানান এবং তাকে আগামী নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরকার রফিকুল ইসলাম মুকুল। তিনি তাঁর বক্তব্যে মানবসেবায় হারুন অর রশিদের এ মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “সত্যিকারের জনপ্রতিনিধি হতে হলে জনগণের পাশে দাঁড়াতে হয়। অসহায় মানুষের দুঃখ-কষ্টে সাড়া দেওয়াই প্রকৃত নেতৃত্বের লক্ষণ। হারুন অর রশিদ সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, এটি তাঁর সৎ ও জনদরদী মানসের পরিচয় দেয়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরুজ্জামান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বায়তুনূর জামে মসজিদের খতিব মুফতি তাজুল ইসলাম ও এলাকার বিভিন্ন মসজিদের খতিব এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মোঃ হারুন অর রশিদ উত্তরখান ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং উত্তরখান থানা যুবদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও মানবসেবায় কাজ করে আসছেন। তাঁর এমন উদ্যোগ এলাকার তরুণ ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।