বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

নারী উন্নয়নে ও দেশ উন্নয়নে কাজ করে যেতে চাই দিলারা সুলতানা সেতু

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

এডভোকেট দিলারা সুলতানা সেতু সাবেক গাজীপুর মহানগর বিএনপির সদস্য, গাজীপুরের নারী সংরক্ষিত আসনের এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন গাজীপুরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজ সেবক এডভোকেট দিলারা সুলতানা সেতু তিনি সাংবাদিকদের আলাপ কালে বলেন,গাজীপুর একটি শিল্পাঞ্চল এলাকা এবং এখানে নারীদের সংখ্যা অনেক। আমি গাজীপুরের নারীদের নিরাপত্তা, উন্নয়ন এবং কল্যাণে কাজ করতে চাই।দিলারা সুলতানা সেতু গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সংযুক্ত। তিনি বলেন,আমরা গত ১৬ টি বছর নির্যাতিত, অবহেলিত এবং লাঞ্ছিত হয়েছি। এবার আমরা গাজীপুরকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে উন্নয়নের জোয়ারে ভরপুর দেখতে চাই।
তিনি আরও বলেন, “আমরা গাজীপুর সহ সারা বাংলাদেশের নারী উন্নয়নে কাজ করতে চাই। আমরা জাতীয়তাবাদী বাংলাদেশ বিএনপির সকল রাজনৈতিক নেতৃবৃন্দ মিলে এবং সমাজের সর্বস্তরের লোকজন মিলে এই বাংলাদেশকে নতুন ভাবে সাজিয়ে উন্নতশালী একটি দেশ হিসাবে গড়ে তুলতে চাই।

দিলারা সুলতানা সেতু গণমাধ্যম কর্মীদের বলেন, আমরা নারীরা অবহেলিত ছিলাম, এখন অবহেলিত নই। আমরা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে সারা গাজীপুরে উন্নয়নের ছোঁয়া দেখতে চাই।
তিনি গাজীপুরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, আমি গাজীপুর নারী সংরক্ষিত আসনের এমপি হতে চাই। আপনারা আমাকে দোয়া করবেন। আমার গাজীপুরের ১ আসনের এমপি মো: মজিবুর রহমান, গাজীপুর ২ আসনের এমপি এম,মনজুরুল করিম রনি, গাজীপুর ৫ আসনের এমপি ফজলুল হক মিলন, গাজীপুর ৩ আসনের এমপি ডা: রফিকুল ইসলাম বাচ্চু সহ গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশন এর প্রশাসক মো: শওকত হোসেন সরকার সহ গাজীপুরের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সহ যোগিতা ও পরামর্শ চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com