বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগ এর উদ্বোধন করলেন ডা.আবুল কালাম বাবলা

Reporter Name / ২৮ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৬টায় সাতক্ষীরার স্বনামধন্য ডাক্তারদের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ডা.শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডক্টরস প্রিমিয়ার লিগ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা.আবুল কালাম বাবলা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,ডক্টরস প্রিমিয়ার লিগ উদ্বোধন একটি নতুন মাত্রা এনেছে। আমরা সেবার সাথে আছি। তার পরেও একটু বিনোদন ব্যতিক্রম কিছু করা। ডাক্তার হিসেবে আমরা মানুষের সেবা করি মানুষের পাশে থাকি। তার মধ্য থেকেও আমরা একটু খেলার জগতে এসেছি। এটা আমাদের একটি ঐতিহ্য। সাতক্ষীরার মাঠ কিন্তু ক্রীড়াঙ্গনের বিশাল ভূমিকা রেখেছে সারা পৃথিবীতে। সকল খেলোয়ারদেরকে আমরা উৎসাহিত করবো। হার জিত আমরা অবশ্যই মেনে নেব। খেলায় অংশ নেয়ার জন্য সকল ডাক্তার ও সহকারীদেরকে ধন্যবাদ জানাই। উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ টুর্নামেন্ট কমিটির সেক্রেটারী ডা.রাজিব কওছার, টুর্নামেন্ট কমিটির মুখ্য সংগঠক ও কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা.সুমন কুমার দাস,ফারজানা ক্লিনিকের ডিরেক্টর সি এম নাজমুল ইসলাম, ইবনে সিনা ফার্মাসিটিক্যাল এর আরএসএম হাসানুল হক ও বিশিষ্ট ক্রীড়াবিদ শেখ আব্দুল্লাহ প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা.মীর মাহফুজ,ডা.সৌরভ, ডা.মনিরুজ্জামান,ডা.আব্দুল্লাহ আল বাকী,ডা. সাকিব,ডা.মেহেরুপ প্রমুখ।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় ফারজানা ক্লিনিক একাদশ বনাম একতা হাসপাতাল। টুর্নামেন্টের খেলায় টসে জিতে ফারজানা ক্লিনিক একাদশ ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় এবং একতা হাসপাতালকে ফিল্ডিং এর আমন্ত্রণ জানায়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন বিসিবির কোর্স ফজলুর রহমান ও লিটু। এ সময় সাতক্ষীরার স্বনামধন্য ডাক্তারবৃন্দ সহ সহকারী ডাক্তার এবং অসংখ্য দর্শকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন,সরদার নাঈম ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com