বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

ঝালকাঠিতে জবিয়ানদের ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

ঝালকাঠি সংবাদদাতা:

ঝালকাঠিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে ২৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বেপারীকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টায় শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বেপারী এবং সঞ্চালনা করেন রিয়াজুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. জামাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. খলিলুর রহমানসহ অনেকে।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মো. ইমতিয়াজ আহমেদ, মো. জামাল হোসেন, মো. খলিলুর রহমান, দেবশ্রী বিশ্বাস, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, মেহেদী হাসান, এস. জাকির হোসেন, মো. সালাউদ্দিন, মো. গোলাম রাব্বী, মোহাম্মদ বাকী বিল্লাহ, মো. সাইফুর রহমান, শুকদেব বিশ্বাস, মো. জাকিরুল হক সরকার, মো. মাইনুল ইসলাম, এস.এম. মনিরুজ্জামান, মো. রুম্মান হোসেন, মো. তৌহিদ খান, মো. মিজানুর রহমান, মো. সাব্বির ও মো. মেহেদী হাসান শাওন।
সভায় জানানো হয়, প্রয়োজন অনুযায়ী এই কমিটির পরিধি আরও বৃদ্ধি করা হবে এবং আগামী ছয় মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বেপারী বলেন, এ আয়োজন জবির প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়েছে।
তিনি বলেন, “আমরা ঝালকাঠিস্থ জবিয়ান সংগঠনকে শক্তিশালী করে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখব।
পাশাপাশি নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলে একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়াব।”
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকল প্রাক্তন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com