ঝালকাঠী প্রতিনিদি:
ঝালকাঠী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা আইনজীবী সমিতি ও যুব রেড ক্রিসেন্ট ইউনিটের নেতৃবৃন্দ।
বুধবার (৮ এপ্রিল) বিকেল ৩টায় জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠন দুটির প্রতিনিধিরা। এ সময় তারা নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ সোহেল আকন, যুগ্ম সম্পাদক অ্যাড. গোলাম সরোয়ার লিটন, অ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন, ভিজিল্যান্স সদস্য অ্যাড. মোঃ মোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক অ্যাড. মোঃ আরিফ হোসেন খান, ভর্তি সম্পাদক অ্যাড. মোঃ আমির হোসেন, লাইব্রেরি সম্পাদক মোঃ ফিরোজ হোসেন, নির্বাহী সদস্য আক্কাস সিকদার ও অ্যাড. মোবাশ্বের আলী ভূঁইয়া বাদশাসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অন্যদিকে, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির সদস্য আক্কাস সিকদার, জিয়াউল ইসলাম জুবায়েরসহ ইউনিটের অন্যান্য কর্মকর্তারা। এ সময় রেড ক্রিসেন্ট ঝালকাঠি ইউনিট লেভেল অফিসার মোঃ কাদের নুর ইসলাম প্রশাসকের হাতে জেলা পরিষদের পদাধিকারবলে রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব প্রাপ্তির চিঠি তুলে দেন।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মোঃ শাহাদাত হোসেন বলেন, ঝালকাঠিতে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি জেলার বিচার ব্যবস্থাকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
যুব রেড ক্রিসেন্ট সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, মানবতার সেবায় যুব সমাজকে আরও সক্রিয় হতে হবে। যেকোনো দুর্যোগে সবার আগে উপস্থিত থেকে সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এছাড়া রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও গতিশীল করে ঝালকাঠি ইউনিটকে একটি মডেল ইউনিট হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন জেলা পরিষদ প্রশাসক।