বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মনির হোসেন জীবন, স্পেশাল করেসপন্ডেন্ট : রাজধানীর তুরাগে অবস্থিত এ এম স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৫ এপ্রিল, ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ই ঝাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত দিলেন।
এ এম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের খান আবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তুরাগের ৫২ নম্বর ওয়ার্ড দলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জামিল হোসেন, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাকিয়া সুলতানা ঊষা, দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক তথ্য বাণী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো: জালাল হোসেন খান। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সদস্য শওকত হোসেন, সাবেক ছাত্রনেতা আলী আহমেদ মুকুল, বিএনপি নেতা মনজুরুল হোসেন, সেলিম শেখ, আলমগীর কবির, মাইনুদ্দিন খান, মো: আজম খান, সাংবাদিক শহিদুল ইসলাম সাগর, সাংবাদিক শাহজালাল রতনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং
এ এম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ওসুধীজন, এলাকাবাসীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে, যা উপস্থিত সকলের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
এ এম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা ঊষা তার বক্তব্যে বলেন, বিদায় মানেই শেষ নয়, বরং এটি নতুন এক উচ্চতর শিক্ষা জীবনের সূচনা। এ প্রতিষ্ঠানে অর্জিত নৈতিক শিক্ষা তোমাদের জীবনের পথচলায় দিকনির্দেশনা দেবে এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে। তিনি সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করেন। আলোচনায সভায় বক্তারা বলেন, এ এম স্কুল এন্ড কলেজ এমন এক সময়ে প্রতিষ্ঠিত হয়েছে যখন এ এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব ছিল। প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। শিক্ষার্থীরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে—এটাই সবার প্রত্যাশা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২১ এপ্রিল থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন তাদের মাঝে আত্মবিশ্বাস ও প্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com