বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

সাতক্ষীরায় আগামীকাল থেকে শিশুদের হাম-রুবেলা টিকার কার্যক্রম শুরু

Reporter Name / ২৫ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় আগামীকাল আগামীকাল থেকে শুরু হওয়া হাম-রুবেলা টিকা দান ক্যাম্পেইন-২০২৬ শুরু হওয়া হাম-রুবেলা টিকা দান ক্যাম্পেইন-২০২৬ এর আওতায় জেলার ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে টিকা দেওয়া হবে। আজ রোববার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা.মো.আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে জানানো হয়,আগামী ১০ মে পর্যন্ত মোট ১১ কর্ম দিবস ব্যাপী এই ক্যাম্পেইন চলবে। জেলার ৭৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ২ হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে এক যোগে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হবে।
পরিসংখ্যান অনুযায়ী,জেলার সাতটি উপজেলা ও একটি পৌরসভায় টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, শ্যামনগরে, ৩৫,১২৮ জন,সাতক্ষীরা সদরে, ৩১,১৮৭ জন, তালায়, ২৭,০৮৩ জন, কালিগঞ্জে, ২৫,৭০৮ জন, কলারোয়ায়, ২২,৭১৪ জন, আশাশুনিতে, ১৯,৫৭২ জন, দেবহাটায়, ১১,৪৬২ জন এবং সাতক্ষীরা পৌরসভায়, ৫,৯৬১ জনক ।
ব্রিফিংয়ে জানানো হয়,ক্যাম্পেইনের প্রথম ৮ দিন কমিউনিটি পর্যায়ে (বিভিন্ন টিকা দান কেন্দ্র) এবং শেষ ৩ দিন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিশুদের টিকা দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসক ডা.রাশেদ উদ্দিন মৃধা জানান,যে সকল শিশু আগে হামের টিকা পেয়েছে কিংবা সম্প্রতি হাম-রুবেলায় আক্রান্ত হয়েছে, নির্দিষ্ট বয়স সীমার মধ্যে থাকলে তাদেরও এই টিকা নিতে হবে। তবে পূর্ববর্তী টিকা প্রদানের পর অন্তত ২৮ দিন পার হলেই কেবল একটি শিশু পুনরায় এই টিকা গ্রহণ করতে পারবে।
সিভিল সার্জন ডা.আব্দুস সালাম বলেন,ভবিষ্যৎ প্রজন্মকে হাম ও রুবেলার ঝুঁকি থেকে মুক্ত রাখতে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিশুও যেন বাদ না পড়ে, সে লক্ষ্যে মাঠ পর্যায়ে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা.জয়ন্ত সরকার,ডা.ইসমত জাহান সুমনা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহমুদুর রহমান ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট শেখ আব্দুল বাকী সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com