বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

ঝালকাঠিতে বিএনপির সংরক্ষিত নারী আসনে জেবা আমিন খান মনোনীত: নেতাকর্মীদের উচ্ছ্বাস

Reporter Name / ৬৯ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠিসহ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকা। সোমবার (২০ এপ্রিল) দুপুরে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়।

এতে স্থান পেয়েছেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসন থেকে ২০১৮ সালের নির্বাচনে মনোনীত প্রার্থী জেবা আমিন খান।

ঝালকাঠির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি জেবা আমিন খান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহিলা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে ঢাকার রাজপথে আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় উপস্থিতি দলীয় নেতাকর্মীদের কাছে তাকে একটি পরিচিত মুখে পরিণত করেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষিত এই তালিকায় অভিজ্ঞ ও সক্রিয় নারী নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। প্রার্থীদের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার ভিত্তিতেই মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

প্রকাশিত তালিকায় আরও যেসব নেত্রীর নাম এসেছে, তাদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি এবং নিপুণ রায় চৌধুরী।

এছাড়াও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

বিশেষ করে ঝালকাঠির জেবা আমিন খানের মনোনয়ন স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম এবং সরাসরি যোগাযোগের মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, তিনি ত্যাগী নেতাকর্মীদের পাশে থেকে দলকে আরও শক্তিশালী করবেন।

বিএনপি নেতাদের মতে, সংসদে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং কার্যকর ভূমিকা নিশ্চিত করতেই এই মনোনয়ন প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। ফলে আসন্ন জাতীয় সংসদে নারী নেতৃত্বের উপস্থিতি আরও দৃশ্যমান হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

এখন দেখার বিষয়, এই মনোনীত নেত্রীরা জাতীয় রাজনীতিতে কী ধরনের ভূমিকা রাখেন এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কতটা অবদান রাখতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com