বিশেষ প্রতিনিধিঃ
আজ ২২ শে এপ্রিল ২০২৬ বঙ্গাব্দ, বুধবার, পাগলা থানা কে পাগলা উপজেলার দাবিতে গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় মানববন্ধন ও মিছিল এবং পাগলা থানার সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সময় বক্তব্য প্রদান করেন গফরগাঁও উপজেলা ও পাগলা থানা বিএনপির নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে পাগলা থানার বিভিন্ন ইউনিয়ন এর একাংশ আপামর জনগণের উপস্থিতি বড় একটি আন্দোলনে রূপ নেয় যা প্রায় একমাস ধরে চলমান রয়েছে।
বিএনপি নেতাকর্মীরা বক্তব্যে গফরগাঁও-১০ আসনে নির্বাচিত এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু সাহেবের উদ্দেশ্যে বলেন, আমরা আপনাকে নির্বাচনে সাঁড়ে ১২ হাজার ভোটে পাশ করিয়েছি যার বেশিরভাগ অবদান পাগলা থানার মানুষের।
বক্তারা আরও বলেন,এমপি সাহেবের নির্বাচনী প্রথম ওয়াদা ছিলো পাগলা থানা কে পাগলা উপজেলা হিসেবে রূপান্তরিত করা যা ইতিমধ্যে তিনি ওয়াদা ভক্ত করে পাগলা উপজেলার পরিবর্তে আদর্শনগর উপজেলা হিসেবে প্রস্তাব করেছেন কোথায় আদর্শ নগর এটাও চিহ্নিত করে নি।অথচ দীর্ঘদিন ধরে পাগলা থানার জনগণ পাগলা থানা কে পাগলা উপজেলা দাবি সবাই কাজ করেছেন,৩০০ বছরের ঐতিহ্য এই পাগলা থানা কে পাগলা উপজেলা দাবি মেনে নিয়ে আবারও সবার এমপি হয়ে একসাথে চলার আহবান জানান।
দীর্ঘদিন ধরে আপামর জনগণের দাবি পাগলা থানা যেই নামে উপজেলা হবে সেই নামে বলে শ্লোগান দেন।
উপস্থিতিরা আরও অসংখ্য জনতা এক হয়ে পরবর্তী তে আরো বড় ধরনের কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন বক্তারা।