চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বর্ণিভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬।
এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ বি এম কায়সার।
এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আসিফ আহমেদ, ডেন্টাল সার্জন ডা. তুষার আহমেদ, নার্সিং সুপারভাইজার আফরোজা খাতুন, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হালিম ও আমির হোসেন, ফার্মাসিস্ট রেজাউল করিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কর্মসূচির অংশ হিসেবে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, অপুষ্টি দূরীকরণে সচেতনতা বৃদ্ধি এবং সুষম খাদ্য গ্রহণের বিকল্প নেই। বিশেষ করে মা ও শিশুদের পুষ্টির বিষয়ে সবাইকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানানো হয়। পুষ্টিকর খাবারের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে অংশগ্রহণকারীরা জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রমকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে