বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

হবিগঞ্জ শহরের ফিলিং স্টেশন থেকে বানিয়াচংয়ে শ্রমিক নেতার সিএনজি ছিনতাই!

Reporter Name / ১৮ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

অভিযোগ দিলেও উদ্ধার হয়নি গাড়িটি।।
আকিকুর রহমান রুমন:-হবিগঞ্জ শহরের পোদ্দার বাড়ি ফিলিং স্টেশন থেকে ড্রাইভারকে মারধোর করে বানিয়াচং উপজেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মোঃ মোসা মিয়ার মালিকানাধীন সিএনজি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সিএনজি ছিনতাইয়ের ১০ দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি সিএনজি অটোরিক্সাটি। এই ছিনতাইয়ের ঘটনায় হবিগঞ্জ ছোট বহুলা এলাকার সাহিদ মিয়া,আব্দুস সালাম ও আব্দুল মালেকের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই শ্রমিক নেতা।
অভিযোগ সূত্রে জানা যায়,
২০২৫ সালের ১৬ই ডিসেম্বর বানিয়াচং আথুকুড়া এলাকায় মৌলভীবাজার
(থ ১১-১৪৫৬)নং রেজিষ্ট্রেশনভূক্ত একটি সিএনজি অটোরিকশার সাথে একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ছোট বহুলা গ্রামের এক যুবক গুরুতর আহত হয়ে প্রাণ হারান।
নিহতের ঘটনায় পক্ষ-বিপক্ষের মাঝে মামলা মোকদ্দমা চলছিল। পরবর্তীতে ঘটনাটি আপোষ-মিমাংসার উদ্যোগ নেয়া হয়েছিল। মীমাংসার স্বার্থে উভয় এলাকার লোকজনের সাথে শ্রমিক নেতা মোসা মিয়া ও অংশগ্রহণ করেছিলেন।
কিন্তু পরিশেষে বিষয়টি আর মীমাংসা হয়নি।
অমীমাংসিত বিষয়ের সূত্র ধরে গত ১৩ এপ্রিল (সোমবার)বিকেলে শ্রমিক নেতা মোসা মিয়ার মালিকানাধীন হবিগঞ্জ
(থ-১১-৭৩৭৬)নং গাড়িটি পোদ্দার বাড়ি গ্যাস ফিলিং স্টেশনে গাড়িটির চালক গ্যাস রিফিল করতে গেলে,সেখান থেকে ড্রাইভারকে মারধোর করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায় উপরে উল্লেখিত অভিযুক্ত ব্যক্তিরা। এতে শ্রমিকদের মাঝে এক ক্ষোভের সঞ্চার হয়।
এদিকে এই ঘটনায় অন্যান্য শ্রমিক নেতারা বলছেন,
সিএনজি এবং মোটরসাইকেল সংঘর্ষে নিহত হওয়ার ঘটনাটি ঘটেছে অন্য একটি গাড়ির সাথে।
এবং বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে আদালতে মামলাও চলমান আছে।
এখানে শ্রমিক নেতা মোসা মিয়ার মালিকানাধীন গাড়ি ছিনতাই করাটা মোটেও ঠিক হয়নি। তারা দ্রুত গাড়িটি উদ্ধার করতে পুলিশের সুদৃষ্টি কামনা চেয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন।
অন্যথায় গাড়ি ছিনতাইয়ের বিষয়ে তারা মানববন্ধন সহ বিভিন্ন ধরনের আন্দোলন গড়ে তুলা হবে বলেও জানিয়েছেন।

এ ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা সদর থানার এস.আই জাহাঙ্গীর আলম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান
অভিযোগ পাওয়ার পর থেকেই সিএনজি অটোরিকশাটি গাড়িটি উদ্ধার করতে কাজ করে যাচ্ছেন।
তবে গাড়িটি শীঘ্রই উদ্ধার করার আশ্বাস প্রদান করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com