বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

সাতক্ষীরার তালায় ৪টি গ্রামে গভীর নলকূপ স্থাপন উদ্যোগ জনমনে স্বস্তি

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার তালা উপজেলায় সুপেয় পানি সংকটে বিশেষত দলিত ও হতদরিদ্র অধ্যুষিত গ্রাম গুলোর মানুষ দীর্ঘ দিন ধরে নানান ভোগান্তীতে রয়েছে। গ্রামের অধিকাংশ দরিদ্র মানুষ বছরের পর বছর অগভীর নলকূপের আয়রন যুক্ত পানি পান করছে। কোনও কোনও নলকূপে মাত্রার অতিরিক্ত আর্সেনিকও পাওয়া যাচ্ছে। এই আর্সেনিক ও আয়যুক্ত পানি পান করে মানুষ নানান রোগে আক্রান্ত হচ্ছে। বছরের পর বছর এমন অবস্থা চলে আসলেও তাদের সুপেয় পানি সরবারহ নিশ্চিত করতে সরকারি ভাবে বা স্থানীয় জনপ্রতিনিধিরা কখনও এগিয়ে আসেননি। এমনকি- ভুক্তভোগী জনগন বারবার গভীর নলকূপ পাওয়ার জন্য আবেদন করলেও উপজেলা প্রশাসন বা জনপ্রতিনিধিরা সে আবেদনে সাড়া দেননি। ফলে, ক্ষুব্ধ গ্রামবাসী এক প্রকার বাধ্য হয়ে অস্বাস্থ্যকর পানি পান করে আসছে। তালার দলিত আন্দোলনের নেতা সরস্বতী দাশ, ভবতোষ মন্ডল, ইমদাদুল হক জানান, তালা উপজেলার একাধিক দলিত অধ্যুষিত গ্রামে সুপেয় পানির ব্যবস্থা নেই। এ কারনে গ্রামের মানুষরা আয়রন যুক্ত পানি পান করছে। এ ছাড়া কিছু কিছু নলকূপে আর্সেনিকের অস্তিত্ব দেখা যায়। এই আয়রন ও আর্সেনিক যুক্ত পানি পান করে মানুষ নানান রোগে আক্রান্ত হচ্ছে। এথেকে পরিত্রাণের জন্য উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের বারবার বললেও তারা কখনও কোনও সহযোগীতা করেনি।
দলিত নেতারা বলেন, দলিত জনবসতী এলাকায় সুপেয় পানি সরবারহ করার লক্ষ্যে অবশেষে ওয়ার্ল্ড কনসার্ন নামের একটি বেসরকারি সংস্থা এগিয়ে এসেছে। গ্রামের দরিদ্র মানুষদের দাবীর প্রেক্ষিতে ওয়ার্ল্ড কনসার্ন এনজিও তাদের নিজস্ব টাকা দিয়ে তালা উপজেলার ৪টি গ্রামে ৮টি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছে। এগুলো স্থাপিত হলে হাজারও মানুষ সুপেয় পানি পান ও ব্যবহারের সুযোগ পাবে।
এ বিষয়ে ওয়াার্ল্ড কনসার্ন (বাংলাদেশ) এর প্রজেক্ট ম্যানেজার প্রদুষ মানকিন জানান, সংস্থার উদ্যোগে তালা উপজেলায় আলো প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের সহায়তায় তালা সদর ইউনিয়নের খানপুর ও আটারই এবং খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া ও গোনালী গ্রামে ৮টি গভীর নলকূপ স্থাপিত করা হবে। এই নলকূপ গুলো স্থাপিত হলে গ্রামের দরিদ্র শ্রেণির শত শত মানুষ সু-পেয় পানি পান এবং ব্যবহারের সুযোগ পাবে।
এ ব্যপারে আলো প্রকল্পের প্রজেক্ট অফিসার রনজিৎ দাশ বলেন, গ্রাম গুলোর দরিদ্র ও দলিত মানুষদের দাবীর প্রেক্ষিতে ৮টি গভীর নলকূপ স্থাপিত হবে। নলকূপ স্থাপনের কাজ স্বচ্ছতা এবং যথাযথ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংস্থার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যে ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার অধিনে টেন্ডারের মাধ্যমে গভীর নলকূপ স্থাপনের ঠিকাদার নিয়োগ দিতে ইতো মধ্যে প্রিন্ট ও অনলাইন সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যাতে প্রকৃত ঠিকাদারগণ দরপত্র আহবানে অংশ গ্রহন করতে পারে। তা ছাড়া বহুল প্রচারের মাধ্যমে যোগ্য ঠিকাদার নিয়োগ দিতে দরপত্র বিজ্ঞপ্তি নোটিশ তালা উপজেলা পরিষদ এবং সংশ্লিষ্ট তালা ও খলিলনগর ইউনিয় পরিষদের নোটিশ বোর্ডে টানানো হয়েছে। আগ্রহী ঠিাকাদারগণ লিংকের মাধ্যমেও দরপত্র জমা দিতে পারবে। এছাড়া দরপত্রের মাধ্যমে নির্বাচিত ঠিকাদার যাতে সঠিক ও স্বচ্ছতার সাথে গভীর নলকূপ স্থাপন কাজ বাস্তবায়ন করে সে জন্য আলো প্রকল্পের গ্রাম উন্নয়ন কমিটি ও সংস্থার পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হবে। এই নলকূপ গুলো স্থাপিত হলে গ্রাম গুলোর দরিদ্র ও দলিত সম্প্রদায়ের মানুষ সুপেয় পানি পান ও ব্যবহারের সুযোগ পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com